মুন্সীগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকার ঐতিহ্যবাহী বয়েজ ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ক্লাবের নিজস্ব মাঠে কোটগাঁও এলাকার গনমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় নতুন কমিটি অনুমোদিত হয়েছে।
৭০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি
গঠিত নতুন কমিটিতে এলাকার অভিভাবক এনামুল ইসলাম বাবুলকে সভাপতি ও মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬ জন সহসভাপতি, ৩ জন সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহ-কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও ২ জন সহ সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও ২ জন সহ ক্রীড়া সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক ও সহ সমাজকল্যাণ সম্পাদক,
ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক, মহিলা সম্পাদক ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং ৪৩ জনকে কার্যকরী সদস্য করে ৭০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
১৭ সদস্যের উপদেষ্টা কমিটি এছাড়া আলী নাছিম, গোলাম রসুল জিন্নাহসহ ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
মতামত