আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কোটা পদ্ধতি অনুসরণ করে মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল পদে ২০ জনের চাকরি

মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘোষণার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, জেলার ২০টি শূন্য পদের বিপরীতে মোট ৩১৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক স্ক্রিনিং শেষে ২১৮ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে পরে ২৪ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কোটা পদ্ধতি অনুসরণ করে মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল পদে ২০ জনের চাকরি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কোটা পদ্ধতি অনুসরণ করে মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল পদে ২০ জনের চাকরি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘোষণার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, জেলার ২০টি শূন্য পদের বিপরীতে মোট ৩১৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক স্ক্রিনিং শেষে ২১৮ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে পরে ২৪ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত