মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুরচর খেয়াঘাটে মেঘনা নদীর শাখা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে বদলে যাবে অন্তত ১২ টি গ্রামের মানুষের জীবনচিত্র। বর্তমানে এ খেয়াঘাট পারাপারে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, কৃষক, রোগীসহ নানা শ্রেণিপেশার মানুষ। এখানে সেতু নির্মাণে এলাকাবাসীর প্রাণের দাবি হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর,শিমুলিয়া, গুয়াগাছিয়া, বালুরচর,কদমতলী, দত্তেরচর, বসুরচর ও ভাষারচর গ্রামসহস অন্তত ১২টি গ্রামের মানুষ বালুরচর খেয়াঘাট হয়ে উপজেলা সদরে যাওয়া-আসা করেন। এই খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হলে ওই গ্রাম গুলোব লোকজন দরি পোড়াচক বাউশিয়া কুলোবাড়ি ঘাট হয়ে সহজেই উপজেলা সদরে যাতায়াত করতে পারবেন। তাদের দাবি, নদীর ওপর বালুরচর খেয়া ঘাটে একটি ব্রিজ নির্মিত হলে বদলে যাবে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। উন্নত হবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের যাতায়াতে আসবে স্বস্তি। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে আর পার হতে হবে না মেঘনা নদীর শাখা নদী। বালুরচর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, উপজেলা সদরের আশপাশে রয়েছে অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর, এসিল্যান্ড অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারও সেখানেই অবস্থিত। ফলে শিক্ষার্থী থেকে রোগী সবার জন্যই গুরুত্বপূর্ণ যাতায়াতের কেন্দ্রবিন্দু এই খেয়াঘাট।
শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, এ এলাকর স্কুলগামী শিশুরা ট্রলারে পারাপার হয়। এসব শিশুদের নিয়ে উৎকণ্ঠায় থাকেন অভিভাবকেরা। কখনো কখনো ট্রলারে পার হতে সময় লেগে যায়। আবার ট্রলার না থাকলে একপাশে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। ভাষারচর গ্রামের বাসিন্দা মামুন সরকার বলেন, বিভিন্ন গন্তব্যে যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত ট্রলার। জরুরি রোগী হাসপাতালে নিতে ভোগান্তির শেষ থাকে না। অনেক সময় রোগী মৃত্যুর ঘটনাও নজরে আসে।
চর শিমুলিয়া গ্রামের কৃষক মোতালেব মিয়া বলেন, ‘এ এলাকার কৃষকের উৎপাদিত ধান, সবজিসহ অন্যান্য কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের আশপাশে বিভিন্ন বাজারে নিতে ভোগান্তি পোহাতে হয়। খেয়াঘাটে ব্রিজ হলে কৃষকদের এ ভোগান্তি আর থাকবে না।
উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ বলেন, এলাকাবাসীর বহুদিনের দাবি এই খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণ। কয়েকবার সয়েল টেস্টও করা হয়েছে। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আদৌ এটি নির্মাণ হবে কিনা, সে প্রশ্ন এখন সবার মুখে।
এ প্রসঙ্গে জানতে মোবাইল ফোনে কথা হলে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, এখানে আমাদের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতো মধ্যে আমাদের প্রকল্প পরিচালক স্যার স্থানটি পরিদর্শনও করে গেছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্রিজটি নির্মাণের জন্য যে স্থান নির্বাচন করা হয় সেখানে কিছু বসতবাড়ি থাকায় চিন্তাভাবনা করে স্থান নির্বাচন করে সয়েল টেস্ট হবে। নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের প্রাথমিক ধাপগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

মতামত