জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। ৩৩ বছর পর হতে যাচ্ছে এ নির্বাচন। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বইছে। এদিকে নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে বিভিন্ন পদে প্রার্থী হিসাবে ভোট লড়ছেন মুন্সীগঞ্জের ৫শিক্ষার্থী। এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রসংসদে ২জন ও হল সংসদে ৩জন।
কেন্দ্রীয় সংসদে ২প্রার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভােগ শিক্ষার্থী সৈয়দ তানজীম আহমেদ সংশপ্তক পর্ষদের হয়ে লড়ছেন তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে । তার ব্যালট নং-৬। তানজীমের বাড়ি লৌহজং উপেজলায়। আর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কাজী মেহরাব তূর্য শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের হয়ে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে প্রার্থী, তার ব্যালট নং-৪। তূর্যের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ২জন বেগম খালেদা জিয়া হল সংসদে ও মাওলানা ভাসানী হলে প্রার্থী হয়েছেন মুন্সীগঞ্জ একজন শিক্ষার্থী। বেগম খালেদা জিয়া হলে সহ-সভাপতি(ভিপি) পদে প্রার্থী হয়েছেন ভূতাত্ত্বিক বিজ্ঞানের শিক্ষার্থী সাদিয়া ইসলাম খানম কুমু। তার ব্যালট নং - ০১। সাদিয়ার বাড়ি শ্রীনগর উপজেলায়। একই হলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন দর্শন বিভাগের রুবাইয়া জান্নাত । তারও ব্যালট নং - ০১। জান্নাতের বাড়ি শ্রীনগর উপজেলায়। এদিকে মাওলানা ভাসানী হলে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছন মুন্সীগঞ্জের গজারিয়া মোঃ তানজীর রহমান হিমেল। তার ব্যালট নং-০১। হিমেল ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী।
জয়লাভে মুন্সীগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোটের প্রচারণার শেষদিন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটেছেন প্রার্থীরা। ২১টি ভোটকেন্দ্রে ভোট দেবেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। নিয়োগ করা হয়েছে ৬৭ জন পোলিং অফিসারসহ ২১ জন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি থাকবে পুলিশ, র ্যাব, আনসার ও সেনাবাহিনী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মতামত