সন্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা য় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। ওই ঘোষণার পর মাদক বিরোধী অভিযানে পুলিশের সফলতা লক্ষ্য করা গেলেও মুন্সীগঞ্জের ৬টি উপজেলার গ্রামে গ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে প্রশাসন ও পুলিশের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।
বর্তমান সময়ে মুন্সীগঞ্জে কিশোর অপরাধ একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যয়ের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমাজের শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ মার্চ কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আমানুল্লাহ ফরাজি। তিনি জানান, ‘যারা আমার কাছ থেকে টাকা ছিনতাই করেছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। ওরা সিএনজিতে করে আমাকে সুপার মার্কেট থেকে মালামাল কিনতে নারায়ণগঞ্জ যাওয়ার পথে নামিয়ে দিয়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একইভাবে চাকরিজীবী মোহাম্মদ তারেকও কিশোর গ্যাংয়ের শিকার হন। তার মাঠপাড়া ভাড়া বাসার ভেতর ঢুকে কিশোররা স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ কর্মকাণ্ড ঘটেই চলছে। ভুক্তভোগীরা পুলিশের ঝামেলা এড়াতে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল না করায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে সংঘটিত নানা অপরাধ লিপিবদ্ধ হচ্ছে না।
শহরের দক্ষিণ কোটগাও এলাকার বাসিন্দা আরিফুর রহমান জানালেন, শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে চলেছে। প্রায় সময় বিভিন্ন বাসা বাড়িতে ছিনতাই ডাকাতি হচ্ছে। এমন অনেক ঘটনা পুলিশের খাতায়ও নেই। একই অভিমত ব্যক্ত করেছেন ব্যবসায়ী গোলাম মাসুদ।
শহরের একাধিক বাসিন্দা জানান, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে ট্রিপল মার্ডার সংঘটিত হয়। ওই ঘটনার পর থেকে মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেতে থাকে। এর মধ্যে গত বছর শ্রীনগরের কামারগাঁওয়ে কিশোররা দলবেঁধে এসে নিরব নামের এক কিশোরকে প্রকাশ্যে হত্যা করে। এসব ঘটনায় কিশোর অপরাধের ভয়াবহতা এবং তার সামাজিক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
জেলা শহরের একাধিক আইনজীবী ও শিক্ষক জানিয়েছেন, কিশোর অপরাধ কমিয়ে আনার জন্য একটি সুস্থ সমাজ গড়ে তোলার দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, পরিবার, বিদ্যালয় এবং সমাজের দায়িত্বশীল ভূমিকা জরুরি।
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, শিশু-কিশোরদের সুরক্ষায় পরিবার, সমাজ ও শিক্ষালয়কে আরও যত্নবান হতে হবে। কিশোরদের সঠিক ভাবে গড়ে তুলতে হলে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, যাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে প্রবৃত্তি না হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় ৪৭৯ শিশু-কিশোরের মধ্যে ১৩৫ জনকে আদালতের আদেশে সংশোধনের জন্য পরিবারের কাছে পাঠানো হয়েছে। বাকি ৩৪৪ জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এখনও কিছু অপেক্ষামান রয়েছে।
সমাজসেবা অধিদফতরের দায়িত্বশীল সূত্র জানায়, নানা অপরাধে জড়িত হয়ে যেসব শিশু কিশোর আইনের আওতায় এসেছে, তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে সমাজসেবা অধিদফতর ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে কিশোর অপরাধ রোধে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম
জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তার বক্তব্যে ‘কিশোর গ্যাংয়ের অপরাধের প্রতিরোধে একাধিক কার্যক্রম গ্রহণ করেছি। এছাড়া ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি অবলম্বনের বিষয়টি সভায় তুলে ধরা হয়েছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, জেলা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রোগ্রাম চালাচ্ছেন সেখানে কিশোরদের সচেতন করা হচ্ছে। যাতে তারা জানে যে, যদি কোনো অপরাধ বা ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তিনি আরও জানান, আমরা ৯৯৯-এ কল পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা সর্বদা নজরদারিতে রাখছেন। তবে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে প্রশাসন ও পুলিশের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

মতামত