আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

জেলার ৬টি উপজেলায় মাইকিং করে প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন অপসারণে নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ শান্ত, স্বচ্ছ ও আইনসম্মত রাখতে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলা সদরসহ অপর ৫টি উপজেলা জুড়ে মাইকিং করে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও প্রচার সামগ্রী অপসারণের বিষয়টি জানানো হয়েছে।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং নির্বাচনি ক্যাম্পসহ যেকোনো প্রচার সামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা সামগ্রী অপসারণের বিষয়টি জানানো হয়েছে। তফসিল ঘোষণার পরবর্তী নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার–ব্যানারসহ যেকোনো প্রচার সামগ্রী অপসারণ না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র একই বক্তব্য দিয়েছেন।  তিনি জানিয়েছেন, জেলা তথ্য অধিদপ্তরের মাধ্যমে পুরো জেলায় মাইকিং করা হয়েছে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলার ৬টি উপজেলায় মাইকিং করে প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন অপসারণে নির্দেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলার ৬টি উপজেলায় মাইকিং করে প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন অপসারণে নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ শান্ত, স্বচ্ছ ও আইনসম্মত রাখতে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলা সদরসহ অপর ৫টি উপজেলা জুড়ে মাইকিং করে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও প্রচার সামগ্রী অপসারণের বিষয়টি জানানো হয়েছে।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং নির্বাচনি ক্যাম্পসহ যেকোনো প্রচার সামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা সামগ্রী অপসারণের বিষয়টি জানানো হয়েছে। তফসিল ঘোষণার পরবর্তী নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার–ব্যানারসহ যেকোনো প্রচার সামগ্রী অপসারণ না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র একই বক্তব্য দিয়েছেন।  তিনি জানিয়েছেন, জেলা তথ্য অধিদপ্তরের মাধ্যমে পুরো জেলায় মাইকিং করা হয়েছে।  

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত