জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
▪️অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযানে নির্দেশ
▪️সকল দপ্তরকে নিবিড় তদারকি করতে নির্দেশ
▪️লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা
বিশেষ প্রতিবেদক
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় বক্তারা
অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
সভায় জুন ২০২৬ মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসক বিআরটিএ-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

মতামত