আপডেট : শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

জেলা বিএনপি সদস্য কাজী বিপ্লব বলেন বিএনপি রাজপথে ছিল বলেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস  কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেছেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখেই, জনগণের আস্থা অর্জনের জন্য বিএনপি রাজপথ থেকে পালিয়ে যায়নি। দীর্ঘ দিন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ছিলো বলেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি নির্বাচনের মুখোমুখি হচ্ছেন দেশ ও জনগন।

বৃহস্পতিবার বিকেলে শহরের খালইস্ট এলাকাস্থ নিজ  বাসভবনে দৈনিক মুন্সীগঞ্জের সময়কে দেওয়া তাৎক্ষণিক সাক্ষাৎকারে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব উপরোক্ত কথাগুলো বলেন। 

অপর প্রশ্নের জবাবে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শহরের যুব সমাজের আইডল কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, আগামী  ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা অনেক রকম কথা বলছেন। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছে, তারা জাতীয় দুশমন। তাই ওই দুশমনদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেননা, দেশের মানুষ এখন গণতন্ত্রের জন্য পাগল। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই যতো দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা বিএনপি সদস্য কাজী বিপ্লব বলেন বিএনপি রাজপথে ছিল বলেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা বিএনপি সদস্য কাজী বিপ্লব বলেন বিএনপি রাজপথে ছিল বলেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস  কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেছেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখেই, জনগণের আস্থা অর্জনের জন্য বিএনপি রাজপথ থেকে পালিয়ে যায়নি। দীর্ঘ দিন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ছিলো বলেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি নির্বাচনের মুখোমুখি হচ্ছেন দেশ ও জনগন।

বৃহস্পতিবার বিকেলে শহরের খালইস্ট এলাকাস্থ নিজ  বাসভবনে দৈনিক মুন্সীগঞ্জের সময়কে দেওয়া তাৎক্ষণিক সাক্ষাৎকারে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব উপরোক্ত কথাগুলো বলেন। 

অপর প্রশ্নের জবাবে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শহরের যুব সমাজের আইডল কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, আগামী  ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা অনেক রকম কথা বলছেন। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছে, তারা জাতীয় দুশমন। তাই ওই দুশমনদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেননা, দেশের মানুষ এখন গণতন্ত্রের জন্য পাগল। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই যতো দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত