আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নডা অভিযানে শহরের কাটাখালী খালের ময়লা-আবর্জনা অপসারণ

মুন্সীগঞ্জ শহরের জেলখানা সড়ক সার্কিট হাউজ থেকে কাটাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণে খালের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায়
জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান”-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় কাটাখালী খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি উপলক্ষ্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল দ্রুত অপসারণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নডা অভিযানে শহরের কাটাখালী খালের ময়লা-আবর্জনা অপসারণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নডা অভিযানে শহরের কাটাখালী খালের ময়লা-আবর্জনা অপসারণ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ শহরের জেলখানা সড়ক সার্কিট হাউজ থেকে কাটাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণে খালের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায়
জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান”-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় কাটাখালী খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি উপলক্ষ্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল দ্রুত অপসারণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী চলমান থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত