চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ মাস ১৯ দিনের ব্যবধানে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। আহত হয় ৮ জন। এর মধ্যে সর্বশেষ গতকাল শনিবার দুপুরে তেতৈতলা হাঁসপয়েন্ট এলাকূয় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মহাসড়কে উল্টো পথে চলাচলকারী অবৈধ তিন চাকার যানবাহন, অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্যের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে নজরদারি বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে দুর্ঘটনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত ৪ জনই প্রাইভেটকারের আরোহী, যার মধ্যে চালকও রয়েছে।
প্রত্যক্ষদর্শীীা জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস তেতৈইলা হাঁস পয়েন্ট এলাকায় পৌঁছলে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়।
গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ ৪ জন মারা গেছেন। আহত বাসের ৪ যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে এর আগে গত ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর কলেজ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কাশেম (৩৫)।
১৩ আগষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেনে মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
৯ জুলাই মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে
অজ্ঞাত পরিবহনের ধাক্কায় খালেদা (২৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পারুল (৩৫) নামের আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
১৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় হাসান রাবার কোম্পানির সামনে ঢাকাগামী লেনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
১৫ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হাবিবুল্লাহ (৩৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অলিপুরা বাজার কাজীপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
৩০ মে মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়।
২৫ মে চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে কাভার্ড ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
১৮ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেতৈতলা এলাকায় কুমিল্লা মুখী সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত (৩৫) এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১০ মে বেলা ১১টার দিকে মহাসড়কের গোমতী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহাদ (১৮) ও আল ইমরান (১৯) নামে দুই তরুণ গুরুতর আহত হন। আহতরা কুমিল্লার দাউদকান্দি উপজেলার শতানন্দি গ্রামের বাসিন্দা।
একই দিন দুপুর ২টার দিকে মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় ঢাকামুখী সড়কে একটি চালবোঝাই পিকআপ ভ্যানের পিছনের চাকা ফেটে
উল্টে গেলে চালক বাবুল মিয়া (৪০) আহত হয়।
৯ মে রাত ৯টার দিকে মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসমিন (৩৬) নামে এক নারী পথচারী নিহত হয়। তিনি ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা।
৮ মে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় অর্ণব সজীব (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মহাসড়কের কুমিল্লাগামী লেনের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজম সরকারের ছেলে।
গত ১১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুতগতির একটি মিনি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
৬ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক, হেলপার পথচারী ও অন্যান্য যানবাহনের যাত্রীরা।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত