আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে এবারের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তিদায়ক

ঈদের ছুটি শুরুর পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে আগাম প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে শেষ কর্মদিবসেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে দেখা যায়নি যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে যাতায়াত করছেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

রোববার (২৪ মে) পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে করে ঈদযাত্রার শুরুতেই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ঈদকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে এখনও সেতুতে তেমন কোনো চাপ লক্ষ করা যায়নি। মোটরসাইকেলের জন্য অতিরিক্ত দুটি লেনসহ মোট ১০টি লেন চালু রাখা হয়েছে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ছয়টি টিম কাজ করছে। এর মধ্যে চারটি স্থানে চেকপোস্ট ও দুটি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে এবারের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তিদায়ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে এবারের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তিদায়ক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঈদের ছুটি শুরুর পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে আগাম প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে শেষ কর্মদিবসেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে দেখা যায়নি যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে যাতায়াত করছেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

রোববার (২৪ মে) পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে করে ঈদযাত্রার শুরুতেই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ঈদকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে এখনও সেতুতে তেমন কোনো চাপ লক্ষ করা যায়নি। মোটরসাইকেলের জন্য অতিরিক্ত দুটি লেনসহ মোট ১০টি লেন চালু রাখা হয়েছে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ছয়টি টিম কাজ করছে। এর মধ্যে চারটি স্থানে চেকপোস্ট ও দুটি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত