মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ম অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করায় ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে বেরুমোল্লা কান্দি ও নয়ানগর গ্রাম। বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে ইজারাদার ও গ্রামবাসী। বাধ্য হয়ে নদীর তীরে পাহারা বসিয়েছে স্থানীয়রা।
খবর নিয়ে জানা যায়, জেলার গজারিয়া উপজেলার ষোলআনী, নয়ানগর রমজানবেগ ও চর কালীপুরা মৌজায় মেঘনা নদীর ১২৮ একর এলাকায় একটি বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। চলতি বছর ২১ কোটি টাকায় বালুমহালটির ইজারা পায় আদন ড্রেজিং নামে একটি প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্সসহ ২৬ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়ে তারা বালুমহাল থেকে বালু উত্তোলন শুরু করে। নদীর তীর থেকে ১৫০০ ফুট দূরত্ব মেনে বালু উত্তোলন করার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ প্রথম থেকেই ইজারাদার প্রতিষ্ঠান নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে।
সরেজমিনে গতকার রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ইমামপুর ইউনিয়নের বেরুমোল্লা কান্দি গ্রামে গিয়ে দেখা যায় তীর ঘেঁষে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন ও গ্রামবাসী। গ্রাম রক্ষায় ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা নিয়ে নদীতে পাহারা দিচ্ছেন তারা। এদিকে নদী তীরবর্তী গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে গিয়ে দেখা যায় ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে গ্রামটির নদী তীরবর্তী এলাকায় বসবাস করা ৮টি পরিবার ও নয়ানগর গ্রামের বড় মসজিদ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তারা মিয়া, নাইম, শুক্কুর আলী, সানোয়ারা বেগম, রফিকুল ইসলাম, আউয়াল গাজীর বসতঘর রয়েছে ভাঙ্গন ঝুঁকিতে।
বেরুমোল্লা কান্দি গ্রামের বাসিন্দা সুরুজ প্রধান বলেন, প্রথম থেকেই ইজারাদার নির্ধারিত জায়গায় বাদ দিয়ে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা গ্রাম রক্ষা কমিটি করেছি। আজকের সবাই মিলে নদীর পাড়ে এসে অবস্থান নিয়েছি। মরতে হলে মরবো তবে আমাদের জমিজমা কাটতে দিব না।
বেরুমোল্লা কান্দি গ্রামের বাসিন্দা আলী আহমদ মোল্লা বলেন, মানুষের জমি জমা কাটার জন্য এখানে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে ড্রেজারগুলো নদীর পাড়ের কাছে চলে আসে। সারারাত এমনকি সকাল পর্যন্ত নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করা হয়। মানুষের ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিছু সন্ত্রাসী ভাড়া করে এনে তারা আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তবে আমরাও একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছি তাদের প্রতিরোধ করব।
স্থানীয় বাসিন্দা জুলহাস প্রধান বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে এখন ইজারাদার প্রতিষ্ঠান এবং গ্রামবাসী মুখোমুখি অবস্থানে। যেকোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। যদি খারাপ কিছু হয় তার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।
নয়ানগর গ্রামের বাসিন্দা তারা মিয়া বলেন, নদীর এই অংশটা এমনিতেই ভাঙ্গন প্রবণ। প্রতিবছর বর্ষায় আমরা ভাঙ্গন ঝুঁকিতে থাকি। এর মধ্যে গত কয়েকদিন আগ থেকে দেখতে পাচ্ছি নদীর পাড়ের সাথে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আমাদের অন্তত আটটি পরিবারের বসতঘর এবং নয়ানগর বড় মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করছি আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
নয়ানগর গ্রামের সানোয়ারা বেগম বলেন, গত কয়েকদিনের বালু উত্তোলনে নদীর এই অংশে ভাঙন দেখা দিয়েছে। আমরা ব্যক্তি উদ্যোগে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁশ ও বালুভর্তি ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ যেকোন মূল্যে নদীর এই অংশ থেকে বালু উত্তোলন বন্ধ করেন।
বিষয়টি নিয়ে ইজারাদার প্রতিষ্ঠান আদন ড্রেজিং লিমিটেডের দুইজন কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করা হলে একজনের নাম্বার বন্ধ পাওয়া যায়। অপরজন বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আজকে নদীর তীরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এমন কোন খবর আমরা এখনো পাইনি। আমি খোঁজখবর নিয়ে দেখছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, এটি সরকার অনুমোদিত একটি বালুমহাল। তারা যদি নিয়ম মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে তাহলে আমাদের বলার কিছু নাই। তবে তারা যদি নিয়ম অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন তবে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় গত কয়েকদিনে এই বালুমহালে আমরা ১০ লক্ষ টাকার মতো জরিমানা করেছি। আমরা আমাদের তদারকি আরো বাড়াবো। বিষয়টির নিয়মিত খোঁজ খবর রাখছি আমরা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

মতামত