কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচির দিনে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের সীমানায় এবং ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল ছিল নগন্য। এর ফলে চলাচলরত যাত্রী সাধারণ দুর্ভোগের কবলে পড়ে ভায়া যানবাহনে নিজ নিজ গন্তব্যে গিয়েছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার দিন ধার্য হলে আওয়ামী লীগ 'ঢাকা লকউনে'র ডাক দেয়।

আর এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিক মিছিল ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা মালবাহী ট্রাকে আগুন জ্বালিয়ে দেয় এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ারে আগুন জ্বালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে যানবাহন চলাচল কমে যায়। আর এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল। এছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফােরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে বৃহস্পতিবার সকাল থেকে দুই মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে তল্লাশি করতেও দেখা গেছে। র্যাব, পুলিশ, বিজিবি, এবং সেনা সদস্যদের সতর্ক পাহাড়া ছিল গুরুত্বপূর্ণ দুইটি মহাসড়কে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, বিচ্ছিন্ন দুইএকটি ঘটনা ছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হয়নি। পরিস্থিতি স্বাভাবিক ছিল।

যানবাহনে আগুন
➖➖➖➖➖➖
অন্যদিকে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টুন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নির্বাপনে সক্ষম হয়।
এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সকাল ৬টায় ঢাকা-ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় আড়াই ঘণ্টা পরে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। এই সময়ে নাওডোবা গোলচত্বরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন
ফায়ারা সার্ভিসের কর্মকর্তা খালেদ হোসেন।
দিনভর রাজপথ ছিল বিএনপির দখলে
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মুন্সীগঞ্জের ৬টি উপজেলার সড়ক, মহাসড়কে
অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্য কোনো নাশকতামূলক কার্যক্রম থেকে বিরত রাখা এবং তাদের একত্রিত হতে বাধা দেওয়া।
আওয়ামী লীগের ঘোষিত ১৩ তারিখের লকডাউন কর্মসূচি রুখে দিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ খান ও কাউসার তালুকদারের পৃথক নেতৃতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
একই সময়ে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় শ্রীনগর
বিএনপির ব্যানারে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন বঞ্চিত
দুই প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মমিন আলীর নেতৃত্বে শান্তি মিছিল কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
অপরদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের নির্দেশনায় ও নেতৃত্বে বুধবার রাত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহর ও শহরাঞ্চলের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। এ সময় তারা ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসরদের প্রতিরোধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের সদস্য সচিব (স্থগিত) মাসুদ রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। সদর উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নুর হোসেন ও সদস্য সচিব মাহবুব হাসান সোহাগের নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে উপজেলা যুবদল সদস্য সাগর হোসেন মীর, মো. মামুন, মো. জামাল, রামপাল ইউনিয়ন যুবদল নেতা মুরাদ হোসেনসহ রামপাল ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির দিনে মুন্সীগঞ্জ শহর, সিপাহীপাড়া-মুক্তারপুর-টঙ্গীবাড়ি সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন প্রয়োজনে মানুষের চলাচল সরব দেখা গেছে। তবে মুক্তারপর-নিমতলা সড়কে ভারী যানবাহন চলাচল সীমিত লক্ষ্য করা গেছে।
পশ্চিম মুক্তারপুরে আগুন, আটক ২
➖➖➖➖➖➖➖➖➖➖➖
এর আগে বুধবার রাতে আকস্মিক ঢাকা লকডাউনের সমর্থনে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পশ্চিম মুক্তারপুর এলাকায় টায়ারে আগুন জ্বালায় জেলা যুবলীগ। এ ঘটনায় নারায়গঞ্জ জেলা পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার। .....
,
বিএনপি নেতারা যা বলেছেন
➖➖➖➖➖➖➖➖➖
কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এখনও আগুন-সন্ত্রাস এর রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক মীর সরফত আলী সপু।
অপরদিকে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন বঞ্চিত
প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মমিন আলী বলেছেন, আমরা শান্তি মিছিলের মাধ্যমে এ বার্তা দিতে চাই- আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
অপরদিকে সিরাজদীখানের নিমতলা এলাকায় প্রতিবাদ সভায় মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসররা নির্বাচনি এলাকার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার কোথাও নাশকতা করতে না পারে, তা প্রতিরোধে বুধবার রাত থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক পর্যবেক্ষণ করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

মতামত