মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একটি হাউজবোটে বৃহস্পতিবার বিকেলে ইফতার মাহফিলের আগ মুহুর্তে পথ শিশুদের কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় ফুটবলার সুমন লাল। যার উদ্দেশ্য ছিল, পথ শিশুদের সঙ্গে ঈদ-উল- ফিতরের আগে আনন্দ ভাগাভাগি করা। এ সময় উপস্থিত
সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরাও অবহেলিত পথ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের উৎসাহিত করেন। এই আয়োজনটি সামাজিক সংহতি ও পথ শিশুদের কল্যাণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত সকলের।
মতামত