মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা গত দুই মেয়াদে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমান প্রমাণ হিসেবে অন্তত একটি প্রকল্পের নেমপ্লেট দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই পোস্টে ধীপুর ইউনিয়নের ধীপুর উত্তরপাড়া এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা ও বর্তমান ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, “মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ধীপুর ইউনিয়ন পরিষদের ধীপুর উত্তরপাড়ায়, চেয়ারম্যান জনাব আক্তার হোসেন মোল্লা সাহেবের (গত এবং চলমান ২ মেয়াদ) উন্নয়নের প্রমাণস্বরূপ ন্যূনতম যেকোনো একটি প্রকল্পের নেমপ্লেট দেখতে চাই।”
এতে আরও বলা হয়, “ধীপুর ইউনিয়নের সুযোগ্য এবং সফল চেয়ারম্যান জনাব আক্তার মোল্লা সাহেব এবং বর্তমান পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।”
ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত ও বর্তমান মেয়াদে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর তথ্য, প্রকল্পের নাম, ব্যয় ও নেমপ্লেট প্রদর্শন নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।
তবে ভাইরাল হওয়া পোস্টে উত্থাপিত বিষয়টি মূলত একজন ফেসবুক ব্যবহারকারীর দাবি ও প্রত্যাশা।
এ ব্যাপারে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা বলেন, ধীপুর ইউনিয়নে যতো কাচাঁ পাকা রাস্তা রয়েছে তার অধিকাংশই আমার হাত দিয়ে হয়েছে। কিন্তু উত্তর পাড়াতো একটা গ্রামের অংশ ওই অংশে আমি নিজে উদ্যেগ নিয়ে একটি রাস্তা করতে চেয়েছিলাম কিন্তু ওই এলাকার লোকের বাধার মুখে করতে পারিনাই। আমি ওই এলাকায় রাস্তা করার জন্য লেবারও নিয়ে গিয়েছিলাম । পরে ওই এলাকার লোকজনের বাধার করনে ওই প্রজেক্টটি ঘুরিয়ে অন্যস্থানে দিয়ে দেই। এখন যদি তারা আমার কাছে এসে তাদের কোন রাস্তা করার থাকে তাহলে আমি অবশ্যই করে দিবো।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

মতামত