আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনেট প্রস্তুতি অবহিত করল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলায় সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার প্রস্তুতি সম্পর্কে অবগত করার পাশাপাশি আইন শৃঙ্খলায় রক্ষায় দিক নির্দেশনা প্রদান করেছেন সভায় সভাপতি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। 
 
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত দিকনির্দেশনা দিয়েছেন। 
 
অপরদিকে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম আইনশৃঙ্খলা সভায় তার বক্তব্যে নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। এ সময় পুলিশ সুপার  বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 
 
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত নভেম্বর মাসের জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন অংশীজনবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নির্বাচনেট প্রস্তুতি অবহিত করল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলায় সহযোগিতা চাইলেন পুলিশ সুপার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নির্বাচনেট প্রস্তুতি অবহিত করল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলায় সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার প্রস্তুতি সম্পর্কে অবগত করার পাশাপাশি আইন শৃঙ্খলায় রক্ষায় দিক নির্দেশনা প্রদান করেছেন সভায় সভাপতি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। 
 
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত দিকনির্দেশনা দিয়েছেন। 
 
অপরদিকে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম আইনশৃঙ্খলা সভায় তার বক্তব্যে নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। এ সময় পুলিশ সুপার  বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 
 
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত নভেম্বর মাসের জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন অংশীজনবৃন্দ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত