আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিএনপির সমাবেশের পাশে ককলেট বিস্ফোরণ, আটক ১

মুন্সীগঞ্জের সময়

মুন্সিগঞ্জে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় রাসেল (৩২) নামক এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সমাবেশস্থলের বিপরীত পাশে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজার ৩০০ মিটার দূরত্বে বিকট শব্দে একটি ককলেট বিস্ফোরণ ঘটে।

পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানায়, ঘটনাস্থলে ককটেল নয়, ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিএনপির সমাবেশের পাশে ককলেট বিস্ফোরণ, আটক ১
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিএনপির সমাবেশের পাশে ককলেট বিস্ফোরণ, আটক ১

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় রাসেল (৩২) নামক এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সমাবেশস্থলের বিপরীত পাশে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজার ৩০০ মিটার দূরত্বে বিকট শব্দে একটি ককলেট বিস্ফোরণ ঘটে।

পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানায়, ঘটনাস্থলে ককটেল নয়, ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত