আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

প্রশিক্ষণ নেই, অভিজ্ঞতাও নেই; মিশুক নিয়ে মুন্সীগঞ্জের সড়কে

সড়কে চলাচলের বৈধতা নেই। তবুও প্রশাসনের চোখের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বিদ্যুতচালিত মিশুক অটোরিকশা। সামান্য বুদ্ধি আর শারীরিক পরিশ্রমের জোরে অবৈধ অটোবাইক ও মিশুক নিয়ে সড়কে নেমে পড়ছে স্থানীয় ও অন্য জেলা থেকে আগত শ্রমিক নামক চালকরা। এছাড়া, নিম্নআয়ের মানুষের কাছে অবৈধ এই যানবাহন হয়ে উঠেছে জীবিকা অর্জনের সবচেয়ে লোভনীয় মাধ্যম বা পথ।
 
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম, রংপুর, জামালপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার শ্রমিক বর্তমানে মুন্সীগঞ্জ জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অটোবাইক ও মিশুক গ্যারেজ গুলোতে ও আবার কোথাও মেস ভাড়া নিয়ে অটোবাইক, মিশুক চালানোসহ বিভিন্ন কাজে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে। আগত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে যারা গ্রামে ধান রোপনসহ বিভিন্ন কৃষি কাজ বা অন্য পেশার সঙ্গে যুক্ত ছিল, তারাও এসে এই বাহন নিয়ে সড়কে নেমে পড়ছেন। কিন্তু তাদের (চালকদের) প্রশিক্ষণ না থাকায় এটি প্রতিনিয়ত অন্য বৈধ যানবাহনের সামনে হাজির হচ্ছে একরকম ‘বোমা' হিসেবে। চালকদের প্রশিক্ষণের অভাব আর অনিয়ন্ত্রিত চলাচল মুন্সীগঞ্জ জেলা শহর ও উপজেলা সদরের সড়কগুলোতে শৃঙ্খলায় দিন দিন নতুন সংকট তৈরি করছে।
 
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অসংখ্য ব্যাটারিচালিত রিকশা রাস্তায় নামছে। কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই চালকেরা এসব রিকশা চালাচ্ছেন। ফলে ট্রাফিক আইন মানা, সড়ক সংকেত বোঝা কিংবা যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে তাদের ধারণা প্রায় শূন্য। এতে শহরের ব্যস্ত সড়কগুলোতে ঝুঁকি বাড়ছে কয়েকগুণ।
 
নতুন বানানো অটোবাইক ও মিশুকগুলো থেকে এক চার্জে দিনে সর্বোচ্চ ২০০০ টাকার ভাড়া পাওয়া যায়। পুরোনো হলে চার্জ কম থাকে। তখনও অন্তত ১৫০০ টাকার ভাড়া ওঠে। প্রয়োজনীয় খরচ বাদে একেকজন অটোবাইক ও মিশুক চালক গড়ে ১০০০ থেকে ১২০০ টাকা নিয়ে ঘরে ফিরতে পারেন। কারণ, মহাজনের ভাড়ার টাকা এবং নিজের খাবার খরচের বাইরে আর কোনো খরচ নেই।
 
শহরবাসীর অভিযোগ, বিদ্যুতচালিত অটোবাইক ও মিশুক আকস্মিক ব্রেক, উল্টোপথে যাওয়া ও নির্দিষ্ট লেন না মেনে চলায় যানজটে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া, অনেকে ন্যূনতম বয়সসীমা না মেনেই এই বাহন চালাচ্ছে, যা আইনি প্রশ্নও তুলছে।
 
মুন্সীগঞ্জ শহরে অটোবাইক চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুতচালিত অটোবাইক ও মিশুক মাত্র ৪০০-৫০০ টাকার বিনিময়ে সারাদিনের জন্য ভাড়ায় পাওয়া যায়। আর বড় অটোবাইকগুলো ৬০০-৬৫০ টাকায় ভাড়া মেলে।
 
তারা জানান, আগে গ্যারেজে এই বাহন পড়ে থাকলেও চালক পাওয়া যেত না। কিন্তু এখন মহাজনের কাছ থেকে একটি অটোরিকশা ভাড়া নিতে অন্তত ১০-১২ জন প্রায়ই গ্যারেজে অপেক্ষায় থাকেন। অর্থাৎ অটোবাইকের চেয়ে চালক বেশি হয়ে গেছে।
 
আগে শুধু গলির ভেতরে চালাতাম। এখন প্রায় সব জায়গায় রিকশা নিয়ে যাওয়া যায়। প্রতিদিন ৫০০ টাকা মহাজনকে দিতে হয়। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন অন্তত ১২০০ টাকা হাতে থাকে। কোনো কোনো দিন একটু বেশিও থাকে। নতুন গাড়ী হলে ২৫০০ টাকা পর্যন্ত ট্রিপ মারা যায়। চালক মুকুল ইসলাম আরও জানান, নতুন বানানো অটোবাইক ও মিশুকগুলো এক চার্জে দিনে সর্বোচ্চ ২৫০০ টাকার ভাড়া পাওয়া যায়। পুরোনো হয়ে এলে চার্জ কম থাকে। তখনও অন্তত ১৫০০ টাকার ভাড়া ওঠে। প্রয়োজনীয় খরচ বাদে একেকজন চালক গড়ে ১০০০ থেকে ১২০০ টাকা নিয়ে ঘরে ফিরতে পারেন। কারণ, মহাজনের ভাড়ার টাকা এবং নিজের খাবার খরচের বাইরে আর কোনো খরচ নেই।
 
এদিকে, বিদ্যুতচালিত এই বাহনগুলোর বেশীর ভাগ চালকের প্রশিক্ষণ নেই বলে জানিয়েছেন একাধিক চালক ও গ্যারেজ মালিক। অনেকের প্রাথমিক জ্ঞানও নেই। ফলে হুটহাট রাস্তায় এদিক-সেদিক ঢুকে পড়ায় ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এতে ক্ষতির শিকার হচ্ছে যাত্রী ও অন্য যানবাহন।
 
পুরাতন কাচারী এলাকায় মিশুক চালক মোখলেছ মিয়া বলেন, আগে শুধু শহরাঞ্চলের বিভিন্ন এলাকার ভেতরে চালাতাম। এখন প্রায় সব জায়গায় মিশুক নিয়ে যাওয়া যায়। প্রতিদিন ৫০০ টাকা মহাজনকে দিতে হয়। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন অন্তত ৮০০ থেকে ১০০০ টাকা হাতে থাকে। কোনো কোনো দিন একটু বেশিও থাকে। 
মোখলেছ মিয়া নতুন চালকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন অনেকেই গ্রাম থেকে এসে বিদ্যুৎ চালিত গাড়ি ধরছেন। তাদের জন্য রাস্তায় গাড়ি চালানো যায় না। বুঝে না, হুটহাট করে ঢুকিয়ে দেয়। এতে সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট আবার কখনও ঘটছে দুর্ঘটনা। 
 
যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান জানিয়েছে, জীবিকার প্রয়োজনে অনেকে এই গাড়ী নিয়ে নামছে। এটা যেমন সত্য, অপরদিকে এখন অনেকেই আছেন যারা চিন্তা করছেন একটা গাড়ি বা একটা সিএনজি কিনতে ৩০-৩৫ লাখ টাকা লাগবে, ওই টাকা দিয়ে যদি ৩৫টা মিশুক  কেনা যায় তাহলে দৈনিক আয় বেশি হবে। ফলে এটা এখন শুধু জীবিকার সঙ্গে যুক্ত নয়, বরং অনেকে এটাকে ব্যবসা হিসেবে নিয়ে ফেলেছেন। রাস্তায় তাদের যে বাড়তি উপস্থিতি, অনেকটা ক্যান্সারের মতো। তাই এই বাহন নিবন্ধনের আওতায় আনা জরুরি।
 
মাদারীপুরের কালকিনি উপজেলার নজরুল ইসলাম নামের এক চালক বলেন, বাড়ির পাশেই একটি ছোট দোকান করতাম। কিন্তু লোকজনকে বাকিতে পণ্য দেওয়ায় আর সেটা চালতে পারিনি। ছয় মাস আগে মুন্সীগঞ্জ এসে গনকপাড়া এলাকার একটি গ্যারেজ থেকে মিশুক নিয়ে চালানো শুরু করি। আমি কখনো এটি চালাইনি। শুরুর দিকে একটু অসুবিধা হতো। চালাতে চালাতে রাস্তার মাঝে গেলে একটু তালগোল পেকে যেত। কখনো কখনো অন্য গাড়ির সঙ্গে লেগে যাওয়ার মতো অবস্থা হতো। তবে, কখনো অ্যাকসিডেন্ট করিনি। এখন অনেকটা ঠিক হয়ে গেছে।
 
অফিসের কাজে প্রায়ই মিশুকে চড়েন মাখন দাস। তিনি বলেন, মিশুকে একটু আরাম আয়েশে যাওয়া যায়। মাঝে মাঝে অনেকের ব্যালেন্স থাকে না। তাদের বলি আস্তে চালাতে কিন্তু তারা শোনে না। তিনি বলেন, চালকরা হুটহাট এদিক-সেদিক চলে যায়। পেছনের গাড়িগুলোর চালকরাও বুঝতে পারে না সামনের মিশুক কোন দিকে যাবে। ফলে অন্যের জন্য বিপদের কারণ হয়। আর চালকের কোনো ঠিক-ঠিকানা নাই। কখনো পিচ্চিদের দেখছি, আবার কখনো মুরুব্বিদের। পিচ্চিরা অ্যাগ্রেসিভ হয় আর মুরুব্বিরা রাস্তাই বুঝে না।
 
সচেতনমহল বলছে, আমাদের উচ্চপর্যায়ের অনেকেই অপ্রয়োজনীয় বিভিন্ন কথা বলে বিষয়টি জটিল করছেন। অথচ জরুরি হচ্ছে অবিলম্বে এসব বাহন নিবন্ধনের আওতায় আনা, তাদের নির্দিষ্ট রুট পারমিট দেওয়া এবং কোন কোন রাস্তায় তারা চলবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা। সবচেয়ে বড় সমস্যা হলো– চালকদের কোনো প্রশিক্ষণ নেই, লাইসেন্স নেই, অথচ তারা বাণিজ্যিকভাবে সড়কে নেমে পড়ছে। যা একেবারে অগ্রহণযোগ্য
 
মুন্সীগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এভাবে চলতে থাকলে শুধু জেলা শহরই নয়, যানজটের কবলে ডুবে যাবে
উপজেলা শহরগুলোতেও। এমনকি  বাণিজ্যিক বাহন চালানোর ক্ষেত্রে যাত্রী ও অন্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুঃখজনকভাবে এখানে সেটা মানা হচ্ছে না। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রশিক্ষণ নেই, অভিজ্ঞতাও নেই; মিশুক নিয়ে মুন্সীগঞ্জের সড়কে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণ নেই, অভিজ্ঞতাও নেই; মিশুক নিয়ে মুন্সীগঞ্জের সড়কে

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত