আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর তৃনমুলের প্রতিবাদে মুন্সীগঞ্জ বিক্ষোভে উত্তাল

◾৪৮ ঘন্টার আল্টিমেটাম, অন্যথায় মহাসড়ক অবরোধ 
◾ মুক্তারপুরে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
◾ বিএনপির মহাসচিব ও প্রার্থীর কুশপুত্তলিকা দাহ, 
◾ শহর ও শহরাঞ্চলে একাধিক ককটেল বিস্ফোরণ 
 
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত মনোনীত প্রার্থীর, দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তৃনমূল বিএনপি নেতাকর্মীরা। তা না হলে বিক্ষোভ কর্মসূচি থেকে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে একই সময়ে বিক্ষুব্ধ তৃনমূল বিএনপি নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিএনপির ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে একাধিক ককটেল বোমা। জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে জেলা শহরের রাজপথ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে পড়ে জেলা শহর। 
 
এর আগে বিকেলে বিএনপির মহাসচিব ঘোষিত ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থী তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করার খবর পেয়ে ক্ষোভে রাজপথে নেমে পড়ে সদর আসনের বিএনপির শত শত তৃনমুলের বিএনপি নেতাকর্মীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তারপুর- মুন্সীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ তৃনমূল বিএনপি নেতাকর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনে অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ এর পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,  শহর বিএনপির সদস্য সচিব স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব (স্থগিত) মাসুদ রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ। 
 
৪৮ ঘন্টার আল্টিমেটাম, নইলে মহাসড়ক অবরোধ
 
প্রতিবাদ সভায় বিএনপি ঘোষিত মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের দলীয় মনোনয়ন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে তৃনমুল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদকে দলীয় প্রার্থী করার  জোরালো দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে,দলীয় সিদ্ধান্তের পরিবর্তন না হলে মহাসড়ক অবরোধ করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
 মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কে অগ্নি সংযোগ করে,বিক্ষোভ করেছে জেলা বিএনপি সহ দলীয় বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
মুক্তারপুরে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ 
 
অন্যদিকে একই দাবিতে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়ক অবরোধ করে বিএনপির তৃনমুল নেতাকর্মীরা। এ সময় মশাল মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল করে এবং সড়কে অগ্নিসংযোগ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার সময় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
 
অপরদিকে একই সময়ে মুক্তারপুর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা না গেলেও ধারনা করা হচ্ছে, মনোনয়ন বঞ্চিত হয়েই ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে মুক্তারপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত মানুষজন ও পথচারীরা এ সময় দ্বিকবিদিক ছোটাছুটি শুরু করে। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর তৃনমুলের প্রতিবাদে মুন্সীগঞ্জ বিক্ষোভে উত্তাল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর তৃনমুলের প্রতিবাদে মুন্সীগঞ্জ বিক্ষোভে উত্তাল

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত