আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধনী অনুষ্ঠান যুক্ত হয় এমপি, ডিসিসহ মুন্সীগঞ্জবাসী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

🔸 জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ

🔸পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় শহরে
🔸 ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন”—এ দুই প্রতিপাদ্য সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে শুরু হলো তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার পর থেকে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলায়ও শুরু হয়েছে। এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মুন্সীগঞ্জসহ দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। মুন্সীগঞ্জ প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠক, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ মুক্তিযোদ্ধাদের নামসম্বলিত স্মৃতিফলক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরে মুন্সীগঞ্জ সদর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং রোগের বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধনী অনুষ্ঠান যুক্ত হয় এমপি, ডিসিসহ মুন্সীগঞ্জবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধনী অনুষ্ঠান যুক্ত হয় এমপি, ডিসিসহ মুন্সীগঞ্জবাসী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত