মন্তব্য প্রতিবেদন
জাতীয় নির্বাচন ও মুন্সীগঞ্জের রাজনীতি "খেলা তাদের বলি হয়েছি আমি"
মুহাম্মদ মাসুদ রানা
১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪ সেপ্টেম্বর জেলা বিএনপি আয়োজিত র্যালিতে আমরা মুন্সীগঞ্জ জেলা যুবদল অংশগ্রহন করি। সেদিন র্যালিকে বর্নাঢ্য করতে আমি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আব্দুল হাই ও মহিউদ্দিন ভাইয়ের আলাদা আলাদা ছবি দিয়ে ৮ফুট সাইজের ফেস্টুন করি।
আমরা যখন বিএনপির র্যালিতে মিলিত হই তখন ফেস্টুনগুলো একটু এলোমেলো হয়ে যায়।কারোটা আগে তো কারোটা পিছনে। সেসময় মহিউদ্দিন ভাইয়ের ফেস্টুনটা আগে চলে আসে।ফেস্টুনগুলো ভ্যানগাড়ীতে তোলা ছিল।মজিবর ভাই ভ্যানগাড়ীতে দাঁড়ানো ছিলেন, তাকে দেখে আমিও সে ভ্যানে উঠি।ফেইসবুকে যে ভিডিও আপলোড দেয়া হয়েছিল সে ভিডিও ১৪/১৫সেকেন্ড দেখলে দেখা যায় র্যালিতে শুধু মহিউদ্দিন ভাইয়ের ফেস্টুনগুলোই চোখে পরে।কিন্তু এরপরেই পিছনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুনগুলো ছিলো।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এই ভিডিওটা দেখেন এবং তিনি সেই ১৪/১৫সেকেন্ডই হয়ত দেখেছেন যা দেখে তিনি ভুল বুঝেছেন যে, আমরা শুধু মহিউদ্দিন ভাইয়ের ছবি দিয়েই ফেস্টুন করেছি।তাই তিনি আমাকে ও মজিবর ভাইকে কেন্দ্রে ডেকেছিলেন।আমি যথারীতি সকালে বের হয়েছি ঢাকায় যাবো তখন কাজী আনোয়ার ভাই আমাকে কল দিয়ে এসপি অফিসে যেতে বলেন।এই কাজী আনোয়ার হোসেন হলেন টঙ্গিবাড়ীর একজন ভদ্রলোক।যুবদল সভাপতি মোনায়েম মুন্না ভাই আমাকে কল করে উনাদের জমি মল্লিক ফ্যামিলি লোকেরা দখল করে নিতে চাচ্ছে বিষয়টা সমাধান করার জন্য।আমি বিষয়টি সমাধানের জন্য মাসখানিক ধরে চেষ্টা করে আসছিলাম।এসপি অফিসেও অবগত করেছিলাম।তাই পুলিশ সুপার উভয় পক্ষকে ডেকেছেন তাদের কাগজপত্র দেখে একটা সমাধান দিবেন।
যেহেতু মল্লিক পরিবার ক্ষমতাশালী তাই কাজী আনোয়ার সাহেবরা ভয় পাচ্ছিলেন মল্লিক ফ্যামিলির লোকজন দেখে।আমাকে থাকার জন্য বলেন।আমি তাদের জানাই ঢাকা যেতে হবে মুন্না ভাই ডেকেছেন।তিনি তখন সাজু ভাইকে কল দেন।সাজু ভাই হলেন " সবার আগে বাংলাদেশ" নিয়ে কাজ করেছিলেন। সাজু ভাই বললেন আপনি ওদের সাথে থাকুন আমি মুন্না ভাইকে বলে দিচ্ছি।আমি ঢাকা না গিয়ে এসপি অফিসে পুরো সময় দিলাম।সহকারি পুলিশ সুপার উভয় পক্ষের কথা শুনে কাগজপত্র দেখে বলে দিলেন যে যেভাবে আছেন থাকবেন, কেউ শক্তি প্রয়োগ করে দখল করতে যাবেন না।সেদিন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজান খান কোন এক কাজে গিয়েছিলেন তিনি অবগত আছেন বিষয়টি।তাদের বিদায় দিয়ে আমি বাড়ীতে আসি।এবং সন্ধ্যায় প্রেস রিলিস দেয়া হয় আমাকে আমার পদ থেকে স্থগিত করা হয়েছে।কারন আমি ঢাকায় না যেয়ে কেন্দ্রিয় নির্দেশনার প্রতি সম্মান দেখাইনি তাই আমার পদ স্থগিত করা হয়।এমন কি আমাকে এই বিষয়ে কারন দর্শানোর নোটিস পর্যন্ত দেয়া হয়নি।এটা আমার সাথে করা সম্পূর্ণ অন্যায় ছিল ভীষন অন্যায়।
আমি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সাথে সাক্ষাত করি।সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাইয়ের সাথেও সাক্ষাত করি এবং পুরো ঘটনাটি বললে তিনি বুঝতে পারেন যে এটি একটি ভুল বুঝাবুঝি ছিল।তিনি ১মাস পর অর্থাৎ ৬ অক্টোবর কেন্দ্রীয় অফিসে গিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি নিয়ে আসতে বলেন।আমি ৬ অক্টোবর কেন্দ্রীয় অফিসে যাই এবং সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে দেখা করি।মুন্না ভাই এবং নয়ন ভাই দুজনেই আমার সাথে খুব আন্তরিকভাবে সময় দেন, দপ্তরকে চিঠি রেডি করতে বলেন।সেদিন মুন্না ভাই আমার সার্বিক বিষয়ে প্রশংসাও করেছিলেন।সবকিছুই ঠিকঠাক ছিল হটাৎ মুন্না ভাই বলেন রতন ভাই ফোন করেছিলো তাকে এবং অনুরোধ করেছে যেন জেলা যুবদল তিনজনকে ডেকে ভুল বুঝাবুঝি থাকলে মিলিয়ে দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার পত্রটি বুঝিয়ে দিতে যেন কোন বিরোধ না থাকে।মুন্না ভাই বললেন- তিনি মন্দ বলেননি ঠিক আছে মাসুদ আগামীকাল তুমি, মজিবর, আর মুন্না তিনজন আসো তখন চিঠি নিয়ে যেও।আমি বিদায় নিয়ে চলে আসি।
রাতে আমাকে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভাই জানায় মুন্না ভাই অসুস্থ তাই কালকে না যাবার জন্য পরেরদিন যেতে বলেন।পরেরদিন যাবার আগে কল দিলে জানতে পারি নয়ন ভাই ভোলা যাচ্ছেন তিনি আসলে যেতে।নয়ন ভাই ভোলা থেকে আসলে দেখা করতে যাই।কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল বিষয়টি স্বাভাবিক কিছু নয় বরং আমাকে এড়িয়ে যাওয়া হচ্ছে।
আমি আমার সংগঠনের নেতাদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখি।ব্যক্তিগতভাবে কখনো কারো প্রতি অসম্মান প্রদর্শন করিনি এমন উদাহরন কেউ দেখাতে পারবেনা।তাদের যেকোন কথা আমাদের কাছে বিশ্বাসের ও সম্মানের।আমি তাদের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখেছিলাম। আমার মত ক্ষুদ্র একজন কর্মীর সাথে যা করা হলো তা অন্যায় ছিল।ভূলটাও আমার ছিল না তবুও আমাকেও শাস্তি পেতে হলো।তারা জানেন তারা যা করেছেন কিন্তু কেন করেছেন তা আমার জানা নেই।
আমি দলের সাংগঠনিক কাজ খুব আন্তরিকতার সাথে এবং গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে এসেছি।আমার কাছে কোনদিন কোন কর্মসূচী কম গুরুত্বপূর্ণ মনে হয়নি, দলের ছোট থেকে ছোট কাজের প্রতিও আমি যত্নের সাথে করায় অভ্যস্ত। তা যদি পোষ্টার লাগানোও হয় সেটাও গুরুত্ব দিয়ে করেছি।যখন অন্যরা পুলিশের বাধায় কর্মসূচী করতে পারেনি বলে এক্সকিউজ দেয়, আমি দায়িত্ব নেবার পর কখন কোন বাধার কারনে কোন এক্সকিউজ দেইনি।কারন আমি পরিস্থিতি জেনেই মেনেই দায়িত্ব নিয়েছি এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবো বলেই নিজেকে যোগ্য হিসেবে দাবী করেছি।তাই প্রতিকূলতার বিরুদ্ধে যেকোন মূল্যে কাজ করাটাকেই আমার সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করেছি, সেভাবেই কাজ করে এসেছি।
দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামী আপোষহীন সংগ্রামের পর অর্জিত বিজয় এবং সে অর্জনকে মানুষের কাছে দলের ভাবমূর্তী ধরে রাখায় ৫ আগষ্ট পরবর্তী আমি কোন প্রতিশোধ নেইনি ক্ষমা করে দিয়েছি যারা আমাকে নির্যাতন করেছিল, সে সকল মানুষদের উপর জুলুম করার চেষ্টা হয়েছিল পাশে দাড়িয়েছি, একটি সুন্দর মানবিক সমাজ গড়ায় কাজ করেছি।অথচ আমাকে বিনানোটিশে উল্লেখ্যযোগ্য কারন ছাড়াই পদ স্থগিত করা কি ন্যায় ছিল? আবার ১মাস পরে তুলে দেবার কথা বলেও কথা না রাখারটার পিছনের কারন কি ছিল? দলীয় স্বার্থ নাকি ব্যক্তির স্বার্থ রক্ষা?
কারন এই সিদ্ধান্ত যদি তাদের সঠিক হয়ে থাকে তবে পরবর্তীতে আমার কামরুজ্জামান রতন ভাইয়ের বিপক্ষে নির্বাচন করাটা অপরাধ হতে পারে কি? আমাকে পরবর্তীতে বহিস্কার করাটা সঠিক ছিল তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।কিন্তু আমার সাথে এর পূর্বে যা করা হয়েছিল সে ভুলের সংশোধন করবে? তাদের একটি বিবেচনাহীন সিদ্ধান্তের প্রভাব কত সুদূর প্রসারি হতে পারে, কত শত পরীক্ষিত কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে, সে সকল বিষয়ের বিবেচনা থাকা উচিত, বিচক্ষনতার পরিচয় দেয়া উচিত।
আমরা ক্ষুদ্র তাদের কাছে কিন্তু এই ক্ষুদ্ররাই কিন্তু সম্মেলিতভাবে বৃহত্তমের জন্ম দেয়।ক্ষুদদের অস্তিত্ব বিলীন হলেই বৃহত্তমের অস্তিত্ব বিলীন হয়ে যায়।আমার পদ স্থগিত , পরবর্তী বহিষ্কার ও জাতীয় নির্বাচন কি একই পরিকল্পনা ষড়যন্ত্রের অংশ ছিল কি?
➖ লেখক- মোহাম্মদ মাসুদ রানা, জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

মতামত