আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

মাঠের লড়াই ছাপিয়ে ‘কথার যুদ্ধে’ উত্তপ্ত মুন্সীগঞ্জ-৩ বিভক্ত বিএনপি, পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ

মাঠের লড়াই ছাপিয়ে ‘কথার যুদ্ধে’ উত্তপ্ত মুন্সীগঞ্জ-৩

বিভক্ত বিএনপি, পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ

 জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ততই তুঙ্গে উঠছে। রাজপথের সাংগঠনিক শক্তির লড়াইয়ের চেয়েও এখনকার রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে ‘কথার লড়াই’। প্রার্থীরা ও তাঁদের সমর্থকরা একে অপরের কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণেও লিপ্ত হচ্ছেন।

খবর নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে জেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছেন দলীয় মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, অন্যদিকে দল থেকে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিভক্তি তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গজারিয়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ২১ জন নেতা এবং ছাত্রদলের ২০ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে আরো ঘোলা হয় পরিস্থিতি।

উভয় পক্ষই সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নেতাদের ব্যক্তিগত আক্রমণ। সম্প্রতি এক উঠান বৈঠকে মহিউদ্দিনের সমর্থক ও উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদকে লক্ষ্য করে বলেন,
​"আপনার মতো নেতা আমাদের দরকার নেই। আপনি আর বালু জসিম পেছন থেকে মহিউদ্দিন সাহেবকে উৎসাহ দিয়ে মাঠে নামিয়ে এখন পল্টি মেরে অন্যজনের সাথে হাত মিলিয়েছেন।"

জবাবে কামরুজ্জামান রতনের সমর্থক মহিউদ্দিন ভূঁইয়া পাল্টা আক্রমণ করে বলেন, "আপনার কোনো জনসমর্থন নেই। আপনি একাই মিছিল-মিটিংয়ে যান, আবার বড় বড় কথা বলেন।"

বিতর্কের রেশ গড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়েও। মহিউদ্দিন সমর্থক ও সদ্য বহিষ্কৃত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহা. মজিবুর রহমান এবং ছাত্রদল নেতা নাদিম মাহমুদ অপু অভিযোগ করেছেন, আন্দোলনের ক্রান্তিলগ্নে কামরুজ্জামান রতন মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন এবং সরকার পতনের ৯ দিন পর প্রকাশ্যে এসেছেন। শুধু তাই নয়, মজিবুর রহমান বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স ও স্মৃতিশক্তি নিয়েও মন্তব্য করেন।

​এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। তিনি বলেন, ​"প্রতিপক্ষের লোকজন রতন ভাইকে নিয়ে নির্জলা মিথ্যাচার করছে। ট্র্যাকিং এড়াতে তিনি নিজের ফোন বন্ধ রাখলেও বিকল্প উপায়ে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন।" ​এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা ও প্রভাব খাটানোর অভিযোগও আনেন।

প্রসঙ্গতঃ মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৯,৪৬৭জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৬৩,০৭৫জন,নারী ভোটারের সংখ্যা ২,৪৬,৩৯০ ও তৃতীয় লিঙ্গের ভোটা রয়েছেন ২জন । একজন স্বতন্ত্রসহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন প্রার্থী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাঠের লড়াই ছাপিয়ে ‘কথার যুদ্ধে’ উত্তপ্ত মুন্সীগঞ্জ-৩ বিভক্ত বিএনপি, পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাঠের লড়াই ছাপিয়ে ‘কথার যুদ্ধে’ উত্তপ্ত মুন্সীগঞ্জ-৩ বিভক্ত বিএনপি, পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাঠের লড়াই ছাপিয়ে ‘কথার যুদ্ধে’ উত্তপ্ত মুন্সীগঞ্জ-৩

বিভক্ত বিএনপি, পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ

 জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ততই তুঙ্গে উঠছে। রাজপথের সাংগঠনিক শক্তির লড়াইয়ের চেয়েও এখনকার রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে ‘কথার লড়াই’। প্রার্থীরা ও তাঁদের সমর্থকরা একে অপরের কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণেও লিপ্ত হচ্ছেন।

খবর নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে জেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছেন দলীয় মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, অন্যদিকে দল থেকে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিভক্তি তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গজারিয়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ২১ জন নেতা এবং ছাত্রদলের ২০ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে আরো ঘোলা হয় পরিস্থিতি।

উভয় পক্ষই সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নেতাদের ব্যক্তিগত আক্রমণ। সম্প্রতি এক উঠান বৈঠকে মহিউদ্দিনের সমর্থক ও উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদকে লক্ষ্য করে বলেন,
​"আপনার মতো নেতা আমাদের দরকার নেই। আপনি আর বালু জসিম পেছন থেকে মহিউদ্দিন সাহেবকে উৎসাহ দিয়ে মাঠে নামিয়ে এখন পল্টি মেরে অন্যজনের সাথে হাত মিলিয়েছেন।"

জবাবে কামরুজ্জামান রতনের সমর্থক মহিউদ্দিন ভূঁইয়া পাল্টা আক্রমণ করে বলেন, "আপনার কোনো জনসমর্থন নেই। আপনি একাই মিছিল-মিটিংয়ে যান, আবার বড় বড় কথা বলেন।"

বিতর্কের রেশ গড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়েও। মহিউদ্দিন সমর্থক ও সদ্য বহিষ্কৃত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুহা. মজিবুর রহমান এবং ছাত্রদল নেতা নাদিম মাহমুদ অপু অভিযোগ করেছেন, আন্দোলনের ক্রান্তিলগ্নে কামরুজ্জামান রতন মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন এবং সরকার পতনের ৯ দিন পর প্রকাশ্যে এসেছেন। শুধু তাই নয়, মজিবুর রহমান বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স ও স্মৃতিশক্তি নিয়েও মন্তব্য করেন।

​এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। তিনি বলেন, ​"প্রতিপক্ষের লোকজন রতন ভাইকে নিয়ে নির্জলা মিথ্যাচার করছে। ট্র্যাকিং এড়াতে তিনি নিজের ফোন বন্ধ রাখলেও বিকল্প উপায়ে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন।" ​এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা ও প্রভাব খাটানোর অভিযোগও আনেন।

প্রসঙ্গতঃ মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৯,৪৬৭জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৬৩,০৭৫জন,নারী ভোটারের সংখ্যা ২,৪৬,৩৯০ ও তৃতীয় লিঙ্গের ভোটা রয়েছেন ২জন । একজন স্বতন্ত্রসহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন প্রার্থী।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত