মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি টিনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মো. বিপ্লবের ভাড়া বাসায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. বিপ্লব। বাড়ির মালিক মো. রাজু আহমেদ।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা অগ্নিদুর্ঘটনা এড়াতে সবাইকে বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত