মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে দলের ঘোষিত প্রার্থী প্রত্যাহার করে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আসনটির ৩৫ টি ইউনিটের ৭০ জন সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে রোববার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলন এম দাবি করা হয়।
সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়,মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক, উপজেলার মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদক ও গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে তাদের দলীয় প্রার্থী হিসবে নাম ঘোষনা করেন। কামরুজ্জামান ছাড়াও
এ আসনের শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী ছিলেন মো.মহিউদ্দিন আহমেদ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়,দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে
মহিউদ্দিন পরিবার জেলায় বিএনপিকে সুসংগঠিত রেখেছে।মহিউদ্দিন ও তাঁর বড় ভাই আবদুল হাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে।গত ১৭ বছর তাঁরা দুইভাই অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন।আবদুল হাই অসুস্থ হওয়ার পর মহিউদ্দিন একাই দলের সব কার্যকর্ম চালিয়ে নিয়ে গেছেন।জেল-জুলুমের শিকার হয়েছেন।এর পরেও দল ছাড়েননি,দলের তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দিয়েছেন।২৪ সালের জুলাই-আগস্টে নেতা-কর্মী,হতাহত পরিবারের পাশে সব ধরনের সহযোগীতা নিয়ে থেকেছেন মহিউদ্দিন।
সে সময় অন্য কাউকে পাওয়া যায়নি। আমরা কেন্দ্রে লিখিতভাবে জানিয়েছিলাম, এ আসনে মহিউদ্দিনের বিকল্প নেই।নেতা-কর্মীদের মতামতের মূল্যায়ন না করে সু সময়ের এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত বিএনপির নেতারা জানান,
যদি এ আসনের সব নেতা-কর্মীদের দাবি
মেনে নেওয়া না হয়।বর্তমান প্রার্থী পরিবর্তন করে মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া না হয়।তাহলে আবদুহাই-মহিউদ্দিন পরিবার থেকে কেউ সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে,নেতা-কর্মীরা সতন্ত্র প্রার্থীকে জয়ী করতে কাজ করবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, একেএম ইরাদত মানু,শহীদুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতিজসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল প্রমুখ।
এ আসনে মনোনয়ন ঘোষণার পর থেকে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে মহিউদ্দিনের সমর্থকরা।
বিক্ষোভ সমাবেশ,মশাল মিছিল,সড়ক ও মুক্তারপুর অবরোধও করা হয়।গত শুক্রবার সন্ধ্যায় আসনটির গজারিয়া উপজেলার জামালদি এলাকায় মহিউদ্দিন ও কামরুজ্জামান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
মতামত