বাংলার স্বাধীনতা সংগ্রাম এবং লোকজ সংস্কৃতির ইতিহাসে এক কালজয়ী নাম মুকুন্দ দাস। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান ও যাত্রার মাধ্যমে জনমনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেওয়া এই চারণকবির আদি শিকড় ছিল প্রাচীন ঐতিহ্যের ধাত্রীভূমি ঢাকা জেলার বিক্রমপুর পরগণার বানরী গ্রামে। যদিও জীবনের দীর্ঘ সময় তাঁর বরিশালে কেটেছে, কিন্তু তাঁর লড়াকু সত্তার জন্ম হয়েছিল বিক্রমপুরের এই সমৃদ্ধ জনপদেই।
জন্ম ও বংশপরিচয়:
বিক্রমপুরের বানরী গ্রাম মুকুন্দ দাসের জন্ম ১৮৭৮ সালের ২২ ফেব্রুয়ারি বিক্রমপুর পরগণার বানরী গ্রামে। তাঁর পিতার নাম গুরুদয়াল দে এবং মাতা শ্যামাসুন্দরী দেবী। বাবার দেওয়া নাম ছিল যজ্ঞেশ্বর দে (ডাকনাম যজ্ঞা)। মুকুন্দ দাসের শৈশবেই বিক্রমপুরের বানরী গ্রাম পদ্মা নদীতে তলিয়ে গেলে তাঁর পরিবার গুরুদয়ালের কর্মস্থল বরিশালে স্থায়ীভাবে চলে যান। তবে দেশজুড়ে তিনি 'বরিশালের মুকুন্দ দাস' নামে পরিচিতি পেলেও তাঁর ধমনীতে মিশে ছিল বিক্রমপুরের তেজ।
স্বদেশী আন্দোলন ও কারাবরণ
বরিশালের অশ্বিনীকুমার দত্তের সংস্পর্শে এসে মুকুন্দ দাস রাজনীতিতে আকৃষ্ট হন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তাঁর গান ও নাটক বাঙ্গালীর জাতীয় জীবনে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। তাঁর রচিত 'মাতৃপূজা' নাটকটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে এবং রাজদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিচারে তাঁর তিন বছরের সশ্রম কারাদণ্ড হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর চিত্তরঞ্জন দাশ ও সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় তিনি পুনরায় যাত্রাদল গঠন করে দেশের গ্রামে গ্রামে ঘুরে বেড়ান।
অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য কর্ম
মুকুন্দ দাস ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত। তাঁর গানে তিনি হিন্দু-মুসলিম উভয়কেই দেশের জন্য এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কালজয়ী একটি গান আজও আমাদের শিহরিত করে:
"সাজ রে সন্তান হিন্দু মুসলমান/ থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ।।"
উল্লেখযোগ্য রচনা: মাতৃপূজা, সমাজ, আদর্শ, পল্লীসেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, পথ ইত্যাদি। তাঁর এই সৃষ্টিগুলো বাংলা নাট্যসাহিত্যে 'সংগ্রামী সংযোজন' হিসেবে স্বীকৃত।
চারণকবির অনন্য উপাধি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর— উভয়েই মুকুন্দ দাসের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। কাজী নজরুল ইসলাম কলকাতায় তাঁর সাথে দেখা করে তাঁকে গান শুনিয়েছিলেন। আসামের একটি প্রতিষ্ঠান তাঁকে 'চারণসম্রাট' উপাধিতে ভূষিত করে, যা তাঁর শিল্পী জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি।
প্রয়াণ
১৯৩৪ সালের ১৮ মে কলকাতায় যাত্রা পরিবেশন করতে গিয়ে অসুস্থ হয়ে ৫৬ বছর বয়সে এই মহান বিপ্লবীর মৃত্যু হয়। মুকুন্দ দাস আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর গান আর আদর্শ আজও শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা হয়ে আছে।
বিক্রমপুরের যে সন্তান একদিন পদ্মার ভাঙনে ঘর হারিয়েছিলেন, তিনিই পরবর্তীকালে ব্রিটিশদের সিংহাসন কাঁপিয়ে দিয়েছিলেন। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের ইতিহাসের পাতায় চারণসম্রাট মুকুন্দ দাসের নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সূত্র- বিক্রমপুর পরগনা পেজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

মতামত