আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ কফিল উদ্দিন চৌধুরী

কফিল উদ্দিন চৌধুরী একজন বাংলাদেশী আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য এমএনএ ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পিতা।
 
জন্ম ও প্রাথমিক জীবন
কফিল উদ্দিন চৌধুরী ১৮৯৮ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯১৬ সালে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস পাস করেন। এর পর কলকাতা থেকে বিএ এবং বিএল ডিগ্রী অর্জন করেন। তার সন্তান 
একেএম শামসুদ্দোহা চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
 
রাজনৈতিক ও কর্মজীবন
 
কফিল উদ্দিন মুন্সীগঞ্জ শহরে আইন ব্যবসা শুরু করে পরে ঢাকায় চলে আসেন। তিনি এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ব পাকিস্তানের যোগাযোগ আইন ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং নির্বাচনী এলাকার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে চলে যান। দেশ স্বাধীন হলে দেশে ফিরেন।
 
মৃত্যু
কফিল উদ্দিন চৌধুরী ১২ মে ১৯৭২ সাল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র- উইকিপিডিয়া 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ কফিল উদ্দিন চৌধুরী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ কফিল উদ্দিন চৌধুরী

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
 
কফিল উদ্দিন চৌধুরী একজন বাংলাদেশী আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য এমএনএ ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পিতা।
 
জন্ম ও প্রাথমিক জীবন
কফিল উদ্দিন চৌধুরী ১৮৯৮ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯১৬ সালে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস পাস করেন। এর পর কলকাতা থেকে বিএ এবং বিএল ডিগ্রী অর্জন করেন। তার সন্তান 
একেএম শামসুদ্দোহা চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
 
রাজনৈতিক ও কর্মজীবন
 
কফিল উদ্দিন মুন্সীগঞ্জ শহরে আইন ব্যবসা শুরু করে পরে ঢাকায় চলে আসেন। তিনি এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ব পাকিস্তানের যোগাযোগ আইন ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং নির্বাচনী এলাকার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে চলে যান। দেশ স্বাধীন হলে দেশে ফিরেন।
 
মৃত্যু
কফিল উদ্দিন চৌধুরী ১২ মে ১৯৭২ সাল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র- উইকিপিডিয়া 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত