নাসিমা খান (জন্ম ১৯৪৪) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মালেও নাসিমা খানের পৈত্রিক নিবাস বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিল বাড়ি। তাঁর বাপ দাদার পূর্ব পুরুষের বাড়ি ছিলো একই জেলার লৌহজংয়ের পদ্মাপাড় মান্দ্রা গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ মাসুদ খান। তার দাদা খান বাহাদুর আব্দুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ।
তিনি ঢাকার লালবাগে এসে বাড়ি করে বসবাস শুরু করেন ১৯৪০ এর দশকে । নাসিমা খান সিনেমায় যখন আসেন তখন ঢাকার নায়িকা ছিলেন সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী, চিত্রা সিনহা প্রমুখ। নায়ক আনিসের (খান আতা) বাসা ছিল তাদের বাসার কাছাকাছি। তার সঙ্গে নাসিমার বাবা আবুল মাসুদ মোহাম্মদ খানের ভালো সম্পর্ক থাকায় তিনি একদিন বললেন, মেয়েকে ফিল্মে দিলে নাম ধাম করবে। আনিসের প্রস্তাবে রাজি হলেন তার বাবা। আর এভাবেই ফিল্ম জগতে জড়িয়ে পড়লেন নাসিমা খান।
ঢাকার দ্বিতীয় সবাক ছবি ‘জাগো হুয়া সাভেরা'য় প্রথম অভিনয় করেছিলেন নাসিমা খান। ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। ছবিতে নাসিমা খান ছিলেন সহনায়িকাদের মধ্যে একজন। নায়িকা হিসেবে নাসিমা খানের প্রথম ছবি ‘যে নদী মরু পথেথ মুক্তি পায় ১৯৬১ সালে। নাসিমা খান এখনও অভিনয়ের সঙ্গে জড়িত। তাকে নাটকেই দেখা যাচ্ছে বেশি।
নাসিমা খান অভিনীত প্রথম উর্দু ছবি ‘জাগো হুয়া সাভেরা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল। যে জন্য বেবী ইসলাম ১৯৫৯ সালে তার ‘তানহা (উর্দু ছবি) ছবিতে নাসিমা খানকে নিলেন। ‘তানহা ছবিতে তার সঙ্গে ছিলেন শবনম, সুমিতা দেবী আর লাহোরের নায়িকা শামীম আরা। এরপর নাসিমা খান অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে যে নদী মরু পথে (নায়ক-আনিস), সূর্যস্নান (নায়ক-আনোয়ার হোসেন) ধারাপাত, কার বউ (নায়ক-হারুন), উজালা (নায়ক-আনোয়ার হোসেন ও হাসান ইমাম), বেগানা (নায়ক-মুস্তফা), আপন দুলাল (নায়ক-আজিম), উলঝন (নায়ক-হাসান ইমাম), ম্যায় ভি ইনসান হু, দুই ভাই, গৌরী (নায়ক-রহমান), আমার বৌ, ঢেউয়ের পরে ঢেউ ইত্যাদি।
তার অভিনীত ‘আসবন গ্যায়ে মতিথ ছবিটি তাকে অসম্ভব খ্যাতি দিয়েছিল। হাইস্কুলে পড়াকালীন নায়িকা নাসিমা খানের নাম শুনতাম মাইজপাড়ার মিয়াবাড়ির সহপাঠী সৈয়দ মোসাদ্দেক হোসেন জাহাঙ্গীরের নিকট, নাসিমা খান ওর
মতামত