আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জের কৃতি সন্তান সংগীত অঙ্গনের উজ্জল নক্ষত্র "আলাউদ্দিন আলী "

উপমহাদেশের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ।  যেখানে ইতিহাস কথা বলে।এই ভূমিতেই বিখ্যাত ব্যক্তিদের জন্ম। বিভিন্ন অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের কৃতিমানরা। তাদেরই একজন দেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন আলী। সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।
 
আলাউদ্দিন আলী ২৪শে ডিসেম্বর ১৯৫২ সালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন।
 
বিভিন্ন চলচ্চিত্রে বেহালা বাজাতে গিয়ে সংগীত পরিচালনার উপর আগ্রহ সৃষ্টি হয় এই সংগীত পরিচালকের। ১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মাথ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।
 
তারপর বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করলে একই বছর ‘সন্ধিক্ষণথ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমাতে সংগীত পরিচালনা শুরু করেন তিনি।
 
এর আগে ১৯৬৮ সালের দিকে তিনি আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যন্ত্রসংগীত শিল্পী হয়ে কাজ করেন। এরপর প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজসহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবেও কাজ করেছেন।
 
তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝিথ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়াও তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন।
 
তিনি এই পর্যন্ত প্রায় ৩০০টিরও অধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে ৭ বার এবং শ্রেষ্ঠ গীতিকারসহ মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতো নানান সম্মাননা পেয়েছেন ।
 
মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান সংগীত কিংবদন্তী আলাউদ্দিন আলী  ২০২০ সালের ৯ আগষ্ট পরলোক গমন করেন।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের কৃতি সন্তান সংগীত অঙ্গনের উজ্জল নক্ষত্র "আলাউদ্দিন আলী "
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের কৃতি সন্তান সংগীত অঙ্গনের উজ্জল নক্ষত্র "আলাউদ্দিন আলী "

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image
 
উপমহাদেশের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ।  যেখানে ইতিহাস কথা বলে।এই ভূমিতেই বিখ্যাত ব্যক্তিদের জন্ম। বিভিন্ন অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের কৃতিমানরা। তাদেরই একজন দেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন আলী। সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।
 
আলাউদ্দিন আলী ২৪শে ডিসেম্বর ১৯৫২ সালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন।
 
বিভিন্ন চলচ্চিত্রে বেহালা বাজাতে গিয়ে সংগীত পরিচালনার উপর আগ্রহ সৃষ্টি হয় এই সংগীত পরিচালকের। ১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মাথ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।
 
তারপর বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করলে একই বছর ‘সন্ধিক্ষণথ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমাতে সংগীত পরিচালনা শুরু করেন তিনি।
 
এর আগে ১৯৬৮ সালের দিকে তিনি আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যন্ত্রসংগীত শিল্পী হয়ে কাজ করেন। এরপর প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজসহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবেও কাজ করেছেন।
 
তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝিথ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়াও তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন।
 
তিনি এই পর্যন্ত প্রায় ৩০০টিরও অধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে ৭ বার এবং শ্রেষ্ঠ গীতিকারসহ মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতো নানান সম্মাননা পেয়েছেন ।
 
মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান সংগীত কিংবদন্তী আলাউদ্দিন আলী  ২০২০ সালের ৯ আগষ্ট পরলোক গমন করেন।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত