মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে (সাব হেড)
ভোটারদের প্রত্যাশার পরিবর্তন সমস্যা ও উন্নয়ন ইস্যু গ্রধান্য
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের পুরোনো ও নতুন মিলিয়ে সকল ভোটারদের প্রত্যাশায় পরিবর্তন এসেছে। তারা এখন স্থানীয় নানাবিধ সমস্যা গৌণ না ভেবে মৌলিক অধিকার আদায়ে জনগুরুত্বপূর্ণ হিসেবে প্রধান্য দিচ্ছে। জেলার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, নদী ভাঙ্গন, জেলা ও উপজেলা শহরগুলোতে অসংখ্য সড়কের বেহাল অবস্থা, কৃষিপণ্যের দাম, মাদক ও জেলাবাসীর নিরাপত্তা পরিস্থিতিসহ আরও একাধিক বিষয়কে এবারের নির্বাচনে প্রধান্য দিয়ে প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা, সাংগঠনিক ভাবে নেতৃত্ব দিয়ে কোন প্রার্থী জেলার দীর্ঘ বছরের সৃষ্ট সমস্যার বাস্তব সমাধান দিতে পারবেন এবং সার্বজনীনভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে গ্রহনযোগ্য ব্যক্তি- এমন প্রার্থীকেই এবারের নির্বাচনে ভোট দেওয়ার চিন্তাভাবনা করেছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন দলে সক্রিয় রাজনীতিতে জড়িত নেতাকর্মীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারণা চালালেও অধিকাংশ সাধারণ ভোটার ও তরুন প্রজন্মের ভোটাররাও কোন প্রার্থীকে ভোট দিবেন, সেই সিদ্ধান্ত এখনও চুড়ান্ত করেনি। বিভিন্ন বয়সের ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র ফুটে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে তরুণ ভোটারদের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নয়, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই ভোটাররা প্রার্থীদের বক্তব্য, অতীত ভূমিকা এবং ব্যক্তিগত আচরণ খুঁটিয়ে দেখছেন।
ডিজিটাল প্রচারণা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোস্টার বা মাইকিংয়ের পাশাপাশি ফেসবুক লাইভ, ছোট ভিডিও, গ্রাফিক বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন ভোটাররা। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী বা তাদের কর্মী সমর্থকরা ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে কিনা তা নিশ্চিত হতে মূলধারার গণমাধ্যম গুলোতেও নিয়মিত চোখ রাখছেন বিভিন্ন শ্রেনী পেশার ভোটাররা।
নির্বাচন বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জে রাজনীতির পুরোনো ধারায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তরুন প্রজন্মসহ সচেতন ভোটারদের মধ্যে গুরুত্ব পাচ্ছে এবারের নির্বাচনে মাঠে প্রভাব ফেলছে প্রার্থী, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং স্থানীয় ইস্যু। ফলে জেলার তিনটি আসনেই ভোটের সমীকরণ অনিশ্চিত ও বহুমাত্রিক হয়ে উঠেছে। সকালের চায়ের আড্ডা থেকে রাতের অনলাইন আলোচনায় একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে শেষ পর্যন্ত কাকে বিশ্বাস করবেন ভোটাররা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অনেক ভোটারই এবার দলীয় আনুগত্যের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন। যিনি এলাকায় থাকেন, ফোন ধরেন, সমস্যা শুনেন তার দিকেই ঝুঁকছেন ভোটারদের বড় একটি অংশ।
মুন্সীগঞ্জে জাতীয় সংসদের তিনটি আসনের মধ্যে দীর্ঘদিন রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল বিএনপি। তবে এবার নির্বাচনী মাঠে ভিন্ন চিত্র । দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী, দলের ভেতরে নেতাকর্মীদের অসন্তোষ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সক্রিয়তায় বিএনপির একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বিএনপি নির্বাচনী মাঠে সংগঠন চাঙা করার চেষ্টা চালালেও দলটির ভেতরেই একাধিক সমীকরণ কাজ করছে। কোথাও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, কোথাও বিদ্রোহী মনোভাব, আবার কোথাও স্থানীয়ভাবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর কারণে প্রচলিত ভোট ব্যাংক ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বিএনপির ঘরে এখন দাউদাউ করে জ্বলছে বিদ্রোহের আগুন। একদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একেরমপর এক বিএনপি নেতাকে বহিষ্কার করছে। অন্য দিকে এর প্রতিবাদে গণপদত্যাগ চলছে মুন্সীগঞ্জ বিএনপিতে। শুধু মুন্সীগঞ্জ-৩ আসনেই গতকাল রোববার পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২২ নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। আরও পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে প্রার্থীরা এবার আর নীরব নন। অনেকেই নিজ নিজ এলাকায় সামাজিক ও অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক শক্তিতে রূপ দেয়ার চেষ্টা করছেন। ব্যবসায়িক পরিচিতি, স্থানীয় উন্নয়ন উদ্যোগে সম্পৃক্ততা এবং ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে তারা ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। ফলে কয়েকটি আসনে ভোটের লড়াই দুই নয়, তিন কিংবা চার ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসন এবং মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনসমর্থন ও র সক্রিয়তা ভোটের হিসাব জটিল করেছে। মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী সালাম আজাদ সুবিধাজনক অবস্থায় থাকলেও অপর দুইটি আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি প্রার্থীদের মধ্যে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে। তারা দিন-রাত পরিশ্রম করে ভোটারদের কাছে যাচ্ছেন এবং নির্বাচিত হলে তিন৭ এলাকার উন্নয়নের জন্য কি কি করবেন, সেই বিষয়গুলো তুলে ধরে প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে মুন্সীগঞ্জে এবারের লড়াই কোনো একক দলের একচেটিয়া নয়। এটি বিশ্বাস, সক্ষমতা ও শেষ মুহূর্তের কৌশলের প্রতিযোগিতা। আর ১০ দিন পরই বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে ভোটারদের সমর্থন আদায়সহ আস্থা ধরে রাখতে প্রানপন চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। তাই এই নির্বাচন তাই শুধু আসন পুনরুদ্ধার বা ভাগের হিসাব নয়; এই নির্বাচন স্থানীয় রাজনীতির নতুন ধারা ও ভোটার মানসিকতার পরিবর্তনে প্রত্যাশা পূরণ করা একটি বড় পরীক্ষা হয়ে দাড়িয়েছে। ১২ ফেব্রুয়ারী সেই পরিক্ষার ফলাফল নির্ধারন করবে ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

মতামত