আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬০৮টির মধ্যে ৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

৫২ সালের ২১ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নানা আন্দোলন এবং ৩ দিনের হরতাল হয় তৎকালীন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে। কফিলউদ্দিন চৌধুরী, জিতেন ঘোষ, এম কোরবান আলী, ভবেষ নন্দী, করিম বেপারী, শফিউদ্দিন আহমদ, সাংবাদিক শহীদ নিজামউদ্দিন আহমেতসহ আরও অনেকেই নেতৃত্ব দিয়েছেন।মধ্যে ১১৯টি বিদ্যালয়ে ভাষা শহীদদের শ্রুদ্ধা জানাতে শহীদ মিনার থাকলেও ৪৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফলে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্র্Íজাতিক মাতৃভাষা দিবসের দিনে জেলার ৪শ’ ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বাঁশ ও ককসিট দিয়ে শহীদ মিনার নির্মান করে ভাষা শহীদদের প্রতি শ্রুদ্ধা নিবেদন করে আসছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬টি উপজেলার ৪৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শহীদ মিনার নির্মানের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সমাজের বিত্তবানদের নিজ এলাকার বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করার আহবান জানানো হয়েছে। শহীদ মিনার নির্মানে ম্যানেজিং কমিটি ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ শতভাগ বাস্তবায়ন হবে বলেও মনে করেন জেলা প্রশাসক কার্যালয়ের ওই কর্মকর্তা। 
 
জানা গেছে, ২০১৮ সালে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে টঙ্গীবাড়ির ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের আহবানে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য কাজী সাব্বির আহমেদ দীপু শহীদ মিনার নির্মান করেন। এরপর মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ নিমিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রুদ্ধা জানান। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি বিকেলে তৎকালীন জেলা প্রশাসক সায়লা ফারজানা ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শহীদ মিনার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এছাড়া গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে চরচাষী গ্রামের ব্যবসায়ী আব্দুল 
হক মোল্লার উদ্যোগে শহীদ মিনার নির্মান করে ভাষা শহীদদের শ্রুদ্ধা জানিয়েছে। এছাড়া একই বছরে ফেব্রুয়ারি মাসে দুইটি শহীদ মিনার নির্মান করা হয়।
 
খোঁজ নিয়ে আরও জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের টাকায় গত বছর ১৭৫০ টাকা ব্যয়ে সাদা রঙের ককসিট কিনে শহীদ মিনার নির্মানের পর ভাষা শহীদদের শ্রুদ্ধা নিবদেন করে। সেই ককসিটের শহীদ মিনার দিয়ে এবারও শিক্ষার্থীরা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে শ্রুদ্ধা জানায় বলে স্কুল সূত্রে জানা গেছে। 
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় ৬০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১৯টি, টঙ্গিবাড়ী উপজেলার ৯২টি, লৌহজং উপজেলার ৭৩টি, শ্রীনগর উপজেলার ১০৭টি, সিরাজদীখান উপজেলার ১২৯টি ও গজারিয়া উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১১৯টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। ৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত শহীদ মিনার নেই। সূত্র মতে, জেলা ওয়ারি হিসাবে ১২৩টি বিদ্যালয়ে শহীদ মিনার থাকার তথ্য থাকলেও উপজেলা ওয়ারি তালিকা তৈরী করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে শহীদ মিনার কয়টি বিদ্যালয়ে আছে এবং কতটি বিদ্যালয়ে নেই-এমন তালিকা নিরূপনের কাজ শুরু করা হয়েছে।
 
ইতিহাস ঘেটে জানা গেছে, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গনপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব নাকচ করা হয়। এর প্রতিবাদে মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থীরা। স্থানীয় রাজা শ্রীনাথ ক্লাবের মাঠে ৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হয়। এছাড়া ৫২ সালের ২১ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নানা আন্দোলন এবং ৩ দিনের হরতাল হয় তৎকালীন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে। তৎকালীন একাধিক শিক্ষার্থী ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এমনকি মুন্সীগঞ্জের একাধিক ছাত্র রাজধানী ঢাকায় নেতৃত্ব দিয়েছে। ১৯৪৮ সালের ২ মার্চ মুন্সীগঞ্জের সন্তান ও ছাত্রনেতা কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আমরা বাংলা ভাষায় কথা বলছি আর এ ভাষা কিভাবে অর্জিত হয়েছে, তা শিক্ষা জীবনের ভিত্তি প্রাথমিক শিক্ষা থেকেই শিক্ষার্থীদের জানা জরুরি। এ জন্য সমাজের মুরুব্বী ও অভিভাবকদের ভাষা আন্দোলনের ইতিহাস আগামীর প্রজন্মকে জানাতে উদ্যোগী ভুমিকা নিতে হবে। তাই নিজ নিজ গ্রামের বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার উচিত।
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার কতটি বিদ্যালয়ে শহীদ মিনার আছে এবং এখনও নির্মিত হয়নি তার তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা নিরূপনের নির্দেশ দেওয়ার পর তালিকা তৈরীর কাজ চলমান রয়েছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬০৮টির মধ্যে ৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬০৮টির মধ্যে ৪৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত