আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

মুন্সীগঞ্জে পাল্টাপাল্টি কমিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভক্তি প্রকাশ্যে

মুন্সীগঞ্জে পাল্টাপাল্টি কমিটিতে 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভক্তি প্রকাশ্যে

▪️ সাংস্কৃতিক কর্মীরাও দুই ভাগে বিভক্ত
▪️ দুই পক্ষই তাদের কমিটি বৈধ দাবী করছে

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাল্টাপাল্টি কমিটি গঠন হয়েছে। এতে বিভক্ত হয়ে পড়েছে
সাংস্কৃতিক কর্মীরা। চলছে নানা আলোচনা সমালোচনা। অন্য দিকে মুন্সীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মাহববুল আলম স্বপনের নেতৃত্বে সাংস্কতিক জোট, মুন্সীগঞ্জ নামে আরও একটি সাংস্কতিক জোট গড়ে উঠেছে।চব্বিশের ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব বিস্তার করায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা এখন বিভক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চব্বিশের ৫ আগস্টের পর সম্মিলিত সাংস্কতিক জোটের কমিটি ভেঙ্গে দেওয়া হয়। সর্বসম্মতিক্রমে গোপন ব্যালেটে নির্বাচিত সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন অ্যাডভোকেট সুজন হায়দার জনি ও সাধারণ সম্পাদক ছিলেন সাব্বির হোসোইন জাকির। সর্বশেষ সেই নির্বাচিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হবার পূর্বেই ২০২৪ সালের ১৪ জানুয়ারি মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে সাধারণ সভা আহবান করেন। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিটি ভেঙ্গে দেন সভাপতি সুজন হায়দার জনি। পরে একই সভায় শিক্ষাবিদ খালেদা খানমকে আহবায়ক ও মতিউল ইসলাম হিরুকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট ছয় মাস মেয়াদের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সভা করে একটি সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচনের উদ্যেশ্যে এডভোকেট নাছিমা আক্তারকে প্রধান ও হামিদা খাতুন এবং এডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটুকে সহকারী নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেন।

৫ আগস্টের পটপরিবর্তনের পরে একটি নিয়মনীতি এবং গঠনতন্ত্র অনুসরণ না করে অনাহুত সভা করে জোটের আহবায়ক কমিটি ভেঙ্গে সভাপতি করা হয় হিরণ ০ থিয়েটারে প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালীকে। আর সাধারণ
সম্পাদক করা হয় অনিয়মিত সাহিত্য ও সাংস্কতিক গোষ্ঠীর সাবেক সভাপতি আরিফ মোড়লকে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধিকাংশ অংশীজনদের আড়ালে রেখে কমিটি করা হয়। এই কমিটি অনেকটা এক তরফা করা হয়েছিল বলে সাংস্কৃতিক কর্মীরা অভিযোগ করছেন।

এর পরে বেধে দেওয়া সময়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য সাধারণ সভা আহ্বান করা হয়। ২০২৫ সালের ১৮ অক্টোবরের সাধারণ সভায় নতুন কমিটি গঠন না করে পুরনো কমিটি ভেঙ্গে দিয়ে
আরিফ-উল-ইসলামকে আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে এ কমিটিতে কোন সদস্য সচিব রাখা হয়নি। কিন্তু নতন কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব নেওয়া আহ্বায়ক কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়। এক পর্যায়ে মো. মোজাম্মেল হোসেন সজল গত ৩০ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তলবি সভা আহ্বান করেন। এই তলবি সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

গত ৩০ এপ্রিল সম্মিলিত সাংস্কতিক জোটের তলবি সভার মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন সজল। আর সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা। মাস খানেক পরে গত ৪ জনু তারা ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

অপরদিকে কমিটির আহ্বায়ক আরিফ-উল-ইসলাম ৭ জুন শনিবার দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছেন। এতে সভাপতি করা হয় অ্যাডভোকেট মজিবুর ও সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ হুমায়ুনকে। এই পরিস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাল্টাপাল্টি দুই কমিটি গঠন হওয়ার মধ্য দিয়ে
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভক্তি প্রকাশ্যে রুপ নিয়েছে। দ্বন্ধে খন্ড-বিখন্ড হয়ে গেছে সম্মিলিত সাংস্কতিক জোট। বিপাকে পড়েছে মূলধারার সাংস্কতিক কর্মীরা।

এদিকে আগেই মুন্সীগঞ্জ পৌর বিএনপির তৎকালীন সদস্য সচিব অ্যাডভোকেট মাহববুল আলম স্বপন সভাপতি ও গোলাম আশরাফ খান
উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে ভিন্নধারার আরো একটি সাংস্কতিক জোট গড়ে উঠেছে। “সাংস্কতিক জোট, মুন্সীগঞ্জ” নামে সংগঠন করা হয়। তবে এ
জোটের দাবি হচ্ছে-সম্মিলিত সাংস্কতিক জোট আওয়ামী পন্থিদের একটি সংগঠন। তাই তারা জাতীয়তাবাদী ধারার এ সংগঠন গড়ে তলেন। এখানে
এ ধরণের মিশ্রধারার আবহাওয়ায় বিদ্যমান থাকায় নানা আলোচনা চলছে।

জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী জানান,তলবি সভার মাধ্যমে বর্তমানে যে কমিটি গঠন করা হয়েছে সেটি বৈধ।

সাবেক আহবায়ক আরিফ-উল-ইসলাম জানিয়েছেন, জেলার সংস্কতিক কর্মীরা ইতোপূর্বে আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেটি পালনের লক্ষ্যেই আমি সাধারণ সভা আহবান করে একটি পর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যবস্থা নিয়েছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পাল্টাপাল্টি কমিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভক্তি প্রকাশ্যে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পাল্টাপাল্টি কমিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভক্তি প্রকাশ্যে

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত