আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বেহাত না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভুমিকা পালনের নির্দেশ

🔸সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণে গুরুত্বারোপ

▪️জনসেবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

🔹জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সম্পদ যাতে কোনোভাবে বেহাত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত নির্দেশ দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী সরকারের অগ্রাধিকার প্রকল্পসমূহ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিন বলেন, সরকারি কর্মকর্তাদের জনসেবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

এছাড়া মুন্সীগঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী মুন্সীগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর অংশ হিসেবে জেলা প্রশাসন আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ” বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন।

মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য ও কৃষিখাতের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব; জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জুবায়ের হোসেন; সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত