আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫

মুন্সীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা

“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভ‚মিকা”-শীর্ষক জেলা কর্মশালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রধান কার্যালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) কাকলি রানী মজুমদার, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, জেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সদস্য অভিজিৎ দাস ববি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বিবাহ রেজিস্ট্রার জিতু রায়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী ৫টি গ্রæপে অংশগ্রহণ করেন। এদের মধ্যে রয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দিরভিতে শিশু ও গণশিক্ষার চলমান কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ জেলায় ৭২ টি কেন্দ্রে ২ হাজার ১৬০ জন শিশু-কিশোর ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

featured Image

“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভ‚মিকা”-শীর্ষক জেলা কর্মশালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রধান কার্যালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) কাকলি রানী মজুমদার, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, জেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সদস্য অভিজিৎ দাস ববি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বিবাহ রেজিস্ট্রার জিতু রায়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী ৫টি গ্রæপে অংশগ্রহণ করেন। এদের মধ্যে রয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দিরভিতে শিশু ও গণশিক্ষার চলমান কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ জেলায় ৭২ টি কেন্দ্রে ২ হাজার ১৬০ জন শিশু-কিশোর ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত