ঢাকা থেকে একটি প্রতিনিধি দল মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে প্রতিনিধি দল মুন্সীগঞ্জে পৌছান। প্রথমে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পরিদর্শন কমিটির সদস্যরা শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকা পরিদর্শন করে দুপুরের পর ঢাকায় ফিরে গেছেন

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ঢাকার ডিজি অফিস থেকে পরিদর্শন কমিটির সভাপতি স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিনের নেতৃত্বে ঢাকা মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টি মেডিসিন ডিন অধ্যাপক ড. কামরুল হাসানসহ কমিটির অপর সদস্যবৃন্দ মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করার লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে গেছেন। প্রস্তাবিত স্থান উপযুক্ত কিনা তা পরিদর্শন কমিটি চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
পরিদর্শন কমিটির স্থান পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরীফ উল্যাহ, গণপূর্ত অধিদফতর নির্বাহি প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ এ টি এম ওবায়দুলাহ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. এটিএম ওবায়দুলাহ বলেন, মুন্সীগঞ্জে সরকারি মেডিক্যাল কলেজ বাস্তবায়ন হতে যাচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল কম্পাউন্ডেই মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর পুরনো কাচারী এলাকাস্থ পুরাতন হাসপাতাল এলাকা থেকে পতাকা-৭১ পর্যন্ত মেডিক্যাল কলেজের আবাসিক স্থাপনা এবং অন্যান্য স্থাপনা নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল দুই উপদেষ্টা ও উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলায় সরকারি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা, মেডিক্যাল কলেজের ফিজিবিলিটি আর অবকাঠামো প্রসঙ্গে মুন্সীগঞ্জ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়া সার্বিক আলোচনা ফলপ্রসূ হওয়ার মধ্য দিয়ে ওই সভা শেষ হয়।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সীগঞ্জে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য কাজ করছেন এবং প্রস্তাবিত স্থান নির্বাচন করেন। এর প্রেক্ষিতে গত ১২ আগষ্ট জেলা স্বাস্থ্য বিভাগ মেডিক্যাল কলেজের ভবন নির্মাণের প্রস্তাবনার ফাইল গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করে। ওই ফাইল পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গঠিত ৭ সদস্যদের পরিদর্শন কমিটি গতকাল বুধবার ঢাকা থেকে এসে মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল এলাকার প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, পরিদর্শন শেষে গঠিত কমিটি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য স্থান নির্বাচন এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। এ সময় তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

মতামত