আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার আনন্দ পাঠশালার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মুখে হাসি ফোটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটি ছিল বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১৭৯তম বিশেষ ক্যাম্পেইন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়ক এনামুল হাসিব, জেলা সমন্বয়ক মুন্তা হেনা, জেলা সহ-সমন্বয়ক সাইফুল ইসলাম রিয়াজ, জেলা ও মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস শাখার দায়িত্বশীল ও কার্যকরী সদস্যরা।
এছাড়া আনন্দ পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. ইমরান হুসেইন রনি, সহ-সভাপতি মো. ইসতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ শাহারিয়ার আমিন, যোগাযোগ সম্পাদক ফাতেমা খানসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হাসিব বলেন, আনন্দ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সবসময় থাকবে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। আমরা শুধু রক্তদাতা নই, মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি হবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার আনন্দ পাঠশালার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মুখে হাসি ফোটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটি ছিল বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১৭৯তম বিশেষ ক্যাম্পেইন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়ক এনামুল হাসিব, জেলা সমন্বয়ক মুন্তা হেনা, জেলা সহ-সমন্বয়ক সাইফুল ইসলাম রিয়াজ, জেলা ও মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস শাখার দায়িত্বশীল ও কার্যকরী সদস্যরা।
এছাড়া আনন্দ পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. ইমরান হুসেইন রনি, সহ-সভাপতি মো. ইসতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ শাহারিয়ার আমিন, যোগাযোগ সম্পাদক ফাতেমা খানসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হাসিব বলেন, আনন্দ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সবসময় থাকবে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। আমরা শুধু রক্তদাতা নই, মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি হবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত