আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জ পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সাড়ে ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৫ জেনারেল হাসপাতালে ভর্তি ৩৯ জন
 
বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ পৌর এলাকায় বেড়েছে মশার উপদ্রব। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও উদ্বেগজনক ভাবে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ রোগীর সংখ্যা ৩৭৫ জন। এর মধ্যে বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে। 
 
তবে স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই মুন্সীগঞ্জ পৌরসভার।
 
পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। বিশেষ করে জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন ড্রেন, খোলা নর্দমা ও জমে থাকা বৃষ্টির পানি মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। পৌর এলাকার ৩,৪,৫, ৭,৮ নং ওয়ার্ডে মশার আবাসস্থল ধ্বংস করার কোন কার্যক্রম নেই পৌরসভার। কেবলমাত্র শহরের শিল্পকলা, কাচারি, ডিসি অফিস, কোর্ট চত্তরেই ফগার মেশিন দিয়ে ঔষুধ ছিটিয়েই দায়িত্ব শেষ করছে পৌরসভা। 
 
পৌর শহরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, অনেক দিন ধরেই নিয়মিত ফগার মেশিন কিংবা লার্ভা নিধন কার্যক্রম চোখে পড়ছে না। কয়েকটি এলাকায় মাঝে মধ্যে ধোঁয়া দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে।
 
স্থানীয় ব্যবসায়ী ও অভিভাবকদের অভিযোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও তেমন দেখা যাচ্ছে না। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও শিশুদের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকে নিজ উদ্যোগে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করলেও সমন্বিত উদ্যোগের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত বছর জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৪৭৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ রোগীর সংখ্যা ৩৭৫, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২২ জন, ঢাকায় রেফার্ড ১ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। 
প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এতে জনমনে উদ্বেগ আরও বাড়ছে।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরিফুর রহমান জানান, প্রতিদিনই ডেঙ্গুর সংক্রমণ নিয়ে রোগী আসছেন, যাচ্ছেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিচ্ছেন নিয়মিতভাবেই। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভার পাশাপাশি নাগরিকদের সচেতন হতে হবে।
 
এ বিষয়ে পৌর এলাকার সচেতন নাগরিকেরা দ্রুত মশা নিধন অভিযান জোরদার, নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনা, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
 
এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ আমাদের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। তবে যেসব এরিয়া বেশি ঝুকিপূর্ণ আমরা সেখানে কাজ বেগমান রেখেছি। তাছাড়া ড্রেন, নালা, নিয়মিতই পরিষ্কার করা হচ্ছে। তারপরো কোন অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত