আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ- ৩ আসনে প্রকাশ্যে রূপ নিলো বিএনপি নেতাকর্মীদের বিভক্তি

বিএনপির প্রার্থী ও  জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি আব্দুল হাইয়ের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ- ৩ আসনে প্রকাশ্যে রূপ নিলো বিএনপি নেতাকর্মীদের বিভক্তি। এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নানা মন্তব্য এখন নির্বাচনি এলাকার সর্বত্র আলোচনা ঢেউ উঠেছে। 
 
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক  মো: কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ- ৩ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন।  এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ- ৩ আসনের ৫ বারের সাবেক এমপি আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী প্রার্থীদের পক্ষে আগত প্রতিনিধিদের হাতে পৃথক পৃথক এই মনোনয়ন ফরম তুলে দেন।
বিএনপি নেতাকর্মীরা জানায়, বিএনপির দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে মনোনয়ন ক্রয় করায় নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রোববার ২টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৮ টি মনোনয়ন সংগ্রহ করেছে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ- ৩ আসনে প্রকাশ্যে রূপ নিলো বিএনপি নেতাকর্মীদের বিভক্তি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ- ৩ আসনে প্রকাশ্যে রূপ নিলো বিএনপি নেতাকর্মীদের বিভক্তি

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
 
বিএনপির প্রার্থী ও  জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি আব্দুল হাইয়ের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ- ৩ আসনে প্রকাশ্যে রূপ নিলো বিএনপি নেতাকর্মীদের বিভক্তি। এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নানা মন্তব্য এখন নির্বাচনি এলাকার সর্বত্র আলোচনা ঢেউ উঠেছে। 
 
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক  মো: কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ- ৩ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন।  এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ- ৩ আসনের ৫ বারের সাবেক এমপি আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী প্রার্থীদের পক্ষে আগত প্রতিনিধিদের হাতে পৃথক পৃথক এই মনোনয়ন ফরম তুলে দেন।
বিএনপি নেতাকর্মীরা জানায়, বিএনপির দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে মনোনয়ন ক্রয় করায় নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রোববার ২টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৮ টি মনোনয়ন সংগ্রহ করেছে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত