মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় ডিজিটাল ডাকাতি
শত শত কোটি টাকার টোল চুরির হোতা রেগনাম
আহমেদ স্বপ্নীল
টোল বাবদ আদায়কৃত শত শত কোটি টাকা চুরি করছে ‘রেগনাম রিসোর্সেস লিমিটেড। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ হোসাইন জনির প্রতিষ্ঠান ‘রেগনাম রিসোর্সেস লি:। তাকে মেঘনা-গোমতী সেতুসহ অনেক সেতুর টোল আদায়ের ‘কার্যাদেশ দেওয়া হয়। এ জন্য হয়নি কোনো টেন্ডার। ধার ধারতে হয়নি কোনো সরকারি ক্রয়-নীতিমালার (পিপিআর)। আর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের আওতায় শুধু মেঘনা-গোমতী টোলপ্লাজাই নয়, দেশের অন্তত ৬৭টি সেতুর অধিকাংশেরই টোল আদায় হচ্ছে তার সরবরাহকৃত ‘ইউনিফাইড টোল সিস্টেম সফটওয়্যার দিয়ে।
সফটওয়্যার সিস্টেম থেকে গাড়ি পাসিংয়ের ডাটা মুছে দিয়ে চুরি ‘রেগনাম রিসোর্সেস লি: এ যাবত হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। অথচ টোল আদায়ের জন্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো চুক্তি নেই। রীতিমতো গায়ের জোরে আদায় করে চলেছে টোল। বিশ্লেষকরা বলছেন, এ যেন দিনে-দুপুরে ডাকাতি।
ফ্যাসিস্ট হাসিনার সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন মোহাম্মদ হোসাইন জনি কখনো পাতানো টেন্ডারে, কখনো বিনা টেন্ডারে কার্যাদেশ বাগিয়ে নিয়েছে টোল আদায়ের কার্যাদেশ।
আইটি বিশেষজ্ঞরা বলছেন, সফটওয়্যারভিত্তিক এই দুর্নীতি শনাক্ত করা কঠিন। এ কারণে দীর্ঘদিন ধরে রেগনাম রিসোর্সের জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের ঘটনা আড়ালে রয়ে গেছে।
হাসিনা সরকার গেছে। ড. মুহাম্মদ ইউনূস সরকারও গত হয়েছে। এখন চলছে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি সরকার। সরকার পরিবর্তন হলেও মোহাম্মদ হোসেন জনির ডিজিটাল জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকার টোল চুরির কোনো পরিবর্তন নেই।
কোথায়, কীভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই খবর সরকারের সংশ্লিষ্ট দফতরের নেই।
জানা গেছে, সড়ক ও সেতু দফতরের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে হাত করে রেগনাম চুরি করছে এই অর্থ। প্রক্রিয়াটির সঙ্গে পদস্থ কয়েকজন কর্মকর্তা সম্পৃক্ত থাকায় রেগনামের মতো প্রতিষ্ঠানকে কোনো ধরনের চুক্তি ছাড়াই নির্বিঘ্নে শত শত কোটি টাকার টোল চুরির সুযোগ করে দেয়া হয়েছে।
সড়ক ও সেতু বিভাগ সূত্র জানায়, শেখ হাসিনার শাসনামলের দেড় দশক তৎকালীন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ হোসাইন জনির ‘রেগনাম রিসোর্সেস লিমিডেট।
অনুসন্ধানের তথ্যমতে, হাসিনার পালিয়ে যাওয়ার বছর (২০২৩-২৪) অর্থবছরে দেশের তিনটি সেতু (পদ্মা-যমুনা-মোক্তারপুর) টোল আদায় করেছে এক হাজার ৪৭২ কোটি পাঁচ লাখ টাকা। মেঘনা-গোমতী সেতু থেকে বছরে টোল ওঠে ৫০০ কোটি টাকার বেশি। এটি শুধু সরকারের কাছে প্রদর্শিত টোলের হিসাব। কিন্তু যে টোলের কোনো হিসাব নেই, অর্থাৎ টোলের যে পরিমাণ অর্থ চুরি হচ্ছে সেটি এই অঙ্কের তুলনায় কয়েকগুণ বেশি। ‘রেগনাম রিসোর্সেস লিমিটেড মেঘনা-গোমতী টোলপ্লাজার টোল ‘আদায় যতটা রেকর্ডপত্রে দেখাচ্ছে, আত্মসাৎ করছে এর কয়েকগুণ।
সড়ক ও সেতু বিভাগ সূত্র জানায়, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের মাধ্যমে ‘রেগনাম রিসোর্সেস লিমিটেড ১২টি লেনের মধ্যে অন্তত ৬টি লেন থেকে টোল আদায় করছে। এর মধ্যে কয়েকটি লেনে রয়েছে বিশেষায়িত সার্ভিস। দ্রুত পাস হওয়ার জন্য ‘ফাস্ট ট্র্যাক সুবিধার আওতায় বিকাশ, নেক্সাস-পে, রকেট, উপায়সহ স্মার্ট পেমেন্টের মাধ্যমে টোল আদায় করছে রেগনাম।
চব্বিশের অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার তিন মাস আগে মেঘনা-গোমতী টোলপ্লাজায় টোল আদায়ের কার্যাদেশ পায় ওবায়দুল কাদের, শামীম ওসমান ও মির্জা আজমের ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ হোসাইন জনির প্রতিষ্ঠান ‘রেগনাম রিসোর্সেস লিমিটেড। ওই বছর ৬ এপ্রিল রেগনামের ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) উদ্বোধন করেন শেখ হাসিনা। মেঘনা-গোমতীর দ্বিতীয় টোলপ্লাজার ১২টি বুথ থেকে টোল আদায় শুরু করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৬টি বুথের টোল আদায় শুরু হয় ইটিসি পদ্ধতিতে। একেকটি টোল আদায়ে সময় নেয়ার কথা তিন সেকেন্ডে।
যেভাবে চুরি করা হয় টাকা
অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র বলছে, রেগনাম অত্যন্ত চাতুর্যের সঙ্গে টোলপ্লাজার ‘ইউনিফাইড টোল সিস্টেম-ইউটিএস সার্ভার লগ, ডাটাবেজে এবং আর্থিক লেনদেনের তথ্য মুছে ফেলছে। তবে যত চাতুর্যের সঙ্গেই ভেহিকেল পাসিংয়ের ভিডিও ফুটেজ, টোল আদায়ের ডাটাবেজ মুছে ফেলুক না কেন, মুছে দেয়া শত শত পৃষ্ঠার ডাটাবেজ এবং ভিডিও ফুটেজ এখন এ প্রতিবেদকের হস্তগত। জালিয়াতির মাধ্যমে টোলের টাকা চুরির দু-একটি দৃষ্টান্ত দিলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এর দু-একটি নমুনা বিশ্লেষণ করলে ‘চুরি খোলাসা হয়ে যায়।
চলতি বছর ১৭ মার্চ। মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ৩ নম্বর লেন। এই লেনটির ক্যামেরা বন্ধ রেখে শত শত গাড়ির টোল আদায় করে ‘রেগনাম রিসোর্স লি:। টোলপ্লাজা অতিক্রমকৃত বহু গাড়িরই ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর (ভিআরএন), ভেহিকেল টাইপ (গাড়ির ধরন), গাড়ির সংখ্যা, লেনওয়ারি গাড়ির ইমেজ, ফুটেজ রয়েছে। অথচ নেই কোনো ট্রানজেকশন নম্বর। ওই দিন বেলা ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যে ৩২টি গাড়ি টোলপ্লাজা অতিক্রম করেছে। এর মধ্যে মাত্র ১২টি গাড়ির থেকে টোল আদায় করা হয়েছে। ২০টি গাড়ির টোল আদায়ের কোনো ট্রানজেকশন নম্বর ইউটিসিএস রেকর্ডে নেই। অর্থাৎ মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ৩ নম্বর লেনে (সিরিয়াল নম্বর ১ ও ২) ‘আন-রেজিস্ট্রার্ড (টিএক্সএন-৭৯৪৬১৮, ৭৯৪৬১৯) দুটি টেম্পো (ইমেজ নং- ৯০৯৩২০২৬০৩১১৭০০৯৫৬৪৪,
৯০৯৩২০২৬০৩১১৭০০৯৫৬৪৮) ১৫ টাকা করে টোল আদায় করা হয়। সিরিয়াল নং-৩ (টিএক্সএন-৭৯৪৬২০), মিডিয়াম ট্রাক (ভেহিকেল রেজিস্ট্রেশন নং-গাজীপুর-ম-১১-০০৪৮) থেকে ১৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
(ইমেজ নং-লেন-৩ ৯০৯৩২০২৬০৩১১৭০০৯৫৬৪৭)। এর পরপরই দেখা যায়, বেলা ১২টা ১০ থেকে ১২টা ১০ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে ৮টি গাড়ি থেকে ১০০৯ টাকা করে টোল আদায় করেছে (মোট ৭০৬৩ টাকা)। ১২টা ১৮ মিনিট ১০ সেকেন্ড থেকে ১টা ৩ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত ১৩টি গাড়ি থেকে ৪৩৫ টাকা করে (মোট-৫৬৫৫ টাকা) টোল আদায় করা হয়েছে। সেগুলোর ইমেজ থাকলেও ট্রানজেকশন রেকর্ড মুছে ফেলা হয়েছে। অর্থাৎ মাত্র ৫৩ মিনিটের মধ্যে আদায়কৃত টোল থেকে রেগনাম ১২ হাজার ৭১৮ টাকা ‘নাই করে দিয়েছে।
একই তারিখ রাতে ‘লেন-২ এর ক্যামেরা বন্ধ রেখে টোল আদায় করা হয়। এই লেনে রাত ১১টা ২০ মিনিট ১৪ সেকেন্ট থেকে রাত ১১টা ৫০ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত ৩৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়। এ সময় প্রায় সব গাড়ি থেকে টোল আদায় করা হয় ৪৬৭ টাকা করে। এর মধ্যে ২২টি গাড়ির ইমেজ থাকলেও কোনো ট্রানজেকশন রিপোর্ট নেই। অর্থাৎ ২ নম্বর লেন থেকে আদায়কৃত টোলের ১০ হাজার ২৭৪ টাকা ‘হাওয়া করে দেয়া হয়েছে। হাওয়া করে দেয়া এই টাকার হিসাবে রেগনাম ইউটিসিএস সার্ভার থেকে মুছে ফেলেছে। এমন আরো বহুমাত্রিক জালিয়াতির হাজার হাজার প্রমাণ রয়েছে প্রতিবেদকের হাতে, যা সড়ক ও সেতু বিভাগে ওবায়দুল কাদের গংদের লুটতন্ত্রের এক অন্যন্য স্মারক।
দুদকের মামলায় আসামীরা যারা
মেঘনা-গোমতী টোলপ্লাজায় দুর্নীতির দায়ে গত বছর ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাতে ২০১৬ সালে আনিসুল হকের পরোক্ষ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে (সিএনএস লিমিটেড) সরকারি ক্রয়বিধি উপেক্ষা করে একক উৎসভিত্তিক পদ্ধতিতে পাঁচ বছরের জন্য টোল আদায়ের কাজ দেয়া হয়। সিএনএস পাঁচ বছরে ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে। সব মিলিয়ে সিএনএস লিমিটেডকে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কার্যাদেশ দেয়ার ফলে সরকারের ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকা ক্ষতি হয়। দ-বিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭– এর ৫(২) ধারায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। আসামির তালিকায় আইনমন্ত্রী আনিসুল হক, তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের তৎকালীন সচিব এম এ এন ছিদ্দিক, সওজের তৎকালীন প্রধান প্রকৌশলী, সিএনএস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মুনীর-উজ-জামান চৌধুরী, প্রতিষ্ঠানটির দুই পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবালের নাম রয়েছে।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেনের সঙ্গে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, মামলাটির তদন্ত চলছে। নতুন কমিশন এলেই আমরা চার্জশিটের অনুমোদন চাইব। রেগনাম রিসোর্স সম্পর্কে বলেন, বিভিন্ন দফতর থেকে রেগনাম রিসোর্সের বিষয়ে অভিযোগ জমা পড়েছে। কমিশন নিযুক্ত হলে আমরা অনুসন্ধানের অনুমোদন চাইব।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

মতামত