আপডেট : শনিবার, ০১ আগস্ট ২০২৬

শহর ও শহরাঞ্চলে বিরাজ করছে চাপা ক্ষোভ অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের নাজেহাল চালকরা

শহর ও শহরাঞ্চলে বিরাজ করছে চাপা ক্ষোভ
 
অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়,  যাত্রীদের নাজেহাল চালকরা 
 
মুন্সীগঞ্জ শহর ও লের সড়ক ও উপ সড়কে চলাচলরত মিশুক ও অটোরিকশায়  অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। মিশুক চালকদের দাবী করা টাকা না দিলে সড়কে, গলিতে নারী যাত্রীদের নানাভাবে নাজেগাল করার অভিযোগ বেশী। পুরাতন কাচারী থেকে সুপারমার্কেট পর্যন্ত গেলেই ২০ টাকা ভাড়া আদায় করছে চালকরা। আর সুপারমার্কেট থেকে মুক্তারপুর সেতুর ঢাল পর্যন্ত ভাড়া ৩০ টাকা হলেও চালকরা তাদের ইচ্ছেমতো ৫০ টাকা ভাড়া নির্ধারণ করে তা যাত্রীদের কাছ থেকে আদায় করছে। এমন শহর ও শহরাঞ্চলের বিভিন্ন সড়কে চলাচলকারী মিশিক শালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অথচ বিগত সময়ে পৌরসভা কর্তৃপক্ষ স্থান ভেদে ভাড়া নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা কাগজে কলমে থাকলেও বাস্তবের কোনো মিল নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর মিশুক চালকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বহিগত ধানী শ্রমিকরা মুন্সীগঞ্জে এসে মিশুক চালক হয়ে গেছে। তারা কোনো নিয়ম না মেনেই গাড়ী চালাচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে প্রতিনিয়ত। অথচ এসব দেখভাল করার কেউ নেই। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সরকারি গাড়ীতে চলাচল করায় যাত্রীদের দুর্ভোগ, হয়রানি ও চালকদের  দুর্ব্যবহার করার কোনো খবর রাখে না৷ এর ফলে শহর ও শহরাঞ্চলের সড়কে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কখনও স্থানীয়দের হাতে মারধরের শিকার হচ্ছে কখনও মিশুক চালকরা যাত্রীদের নাজেহাল করে ভাড়া আদায় করছে। এসব ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে। 
 
যাত্রীরা অভিযোগ করছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ে রমরমা ব্যবসা করছেন মিশুকচালকরা। ভাড়া নিয়ে প্রশ্ন তুললে অনেক ক্ষেত্রে চালকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটছে।
 
সরকারি হরগঙ্গা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আবির বলেন, প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে। এতে তাদের মাসিক যাতায়াত ব্যয় বেড়ে গেছে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
 
শহরবাসীর অভিযোগ, ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় অনেক চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত অভিযান পরিচালনা, নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
সদর ট্রাফিক পুলিশের একাধিক সূত্র জানায়,  ভাড়া নির্ধারণ করা তাদের দায়িত্ব নয়। এটা পৌরসভা ও জেলা প্রশাসন সমন্বয় করেভাড়া নির্ধারণ করে থাকে। 
 
মুন্সীগঞ্জ পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন,  এর আগে পৌরসভা থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হওয়ায় শিগগিরই ভাড়া নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শহর ও শহরাঞ্চলে বিরাজ করছে চাপা ক্ষোভ অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের নাজেহাল চালকরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শহর ও শহরাঞ্চলে বিরাজ করছে চাপা ক্ষোভ অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের নাজেহাল চালকরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
শহর ও শহরাঞ্চলে বিরাজ করছে চাপা ক্ষোভ
 
অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়,  যাত্রীদের নাজেহাল চালকরা 
 
মুন্সীগঞ্জ শহর ও লের সড়ক ও উপ সড়কে চলাচলরত মিশুক ও অটোরিকশায়  অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। মিশুক চালকদের দাবী করা টাকা না দিলে সড়কে, গলিতে নারী যাত্রীদের নানাভাবে নাজেগাল করার অভিযোগ বেশী। পুরাতন কাচারী থেকে সুপারমার্কেট পর্যন্ত গেলেই ২০ টাকা ভাড়া আদায় করছে চালকরা। আর সুপারমার্কেট থেকে মুক্তারপুর সেতুর ঢাল পর্যন্ত ভাড়া ৩০ টাকা হলেও চালকরা তাদের ইচ্ছেমতো ৫০ টাকা ভাড়া নির্ধারণ করে তা যাত্রীদের কাছ থেকে আদায় করছে। এমন শহর ও শহরাঞ্চলের বিভিন্ন সড়কে চলাচলকারী মিশিক শালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অথচ বিগত সময়ে পৌরসভা কর্তৃপক্ষ স্থান ভেদে ভাড়া নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা কাগজে কলমে থাকলেও বাস্তবের কোনো মিল নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর মিশুক চালকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বহিগত ধানী শ্রমিকরা মুন্সীগঞ্জে এসে মিশুক চালক হয়ে গেছে। তারা কোনো নিয়ম না মেনেই গাড়ী চালাচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে প্রতিনিয়ত। অথচ এসব দেখভাল করার কেউ নেই। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সরকারি গাড়ীতে চলাচল করায় যাত্রীদের দুর্ভোগ, হয়রানি ও চালকদের  দুর্ব্যবহার করার কোনো খবর রাখে না৷ এর ফলে শহর ও শহরাঞ্চলের সড়কে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কখনও স্থানীয়দের হাতে মারধরের শিকার হচ্ছে কখনও মিশুক চালকরা যাত্রীদের নাজেহাল করে ভাড়া আদায় করছে। এসব ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে। 
 
যাত্রীরা অভিযোগ করছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ে রমরমা ব্যবসা করছেন মিশুকচালকরা। ভাড়া নিয়ে প্রশ্ন তুললে অনেক ক্ষেত্রে চালকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটছে।
 
সরকারি হরগঙ্গা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আবির বলেন, প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে। এতে তাদের মাসিক যাতায়াত ব্যয় বেড়ে গেছে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
 
শহরবাসীর অভিযোগ, ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় অনেক চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত অভিযান পরিচালনা, নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
সদর ট্রাফিক পুলিশের একাধিক সূত্র জানায়,  ভাড়া নির্ধারণ করা তাদের দায়িত্ব নয়। এটা পৌরসভা ও জেলা প্রশাসন সমন্বয় করেভাড়া নির্ধারণ করে থাকে। 
 
মুন্সীগঞ্জ পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন,  এর আগে পৌরসভা থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হওয়ায় শিগগিরই ভাড়া নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত