ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন মুন্সীগঞ্জে শনিবার দিনব্যাপী ছিল উৎসবের আবহ, ভক্তদের ঢল এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অপূর্ব সমাহার। দিনব্যাপী পূজা-অর্চনা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এই মহোৎসব। সকাল থেকেই শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নামে। ভক্তরা হাতজোড় করে প্রার্থনা করেন জীবনের মঙ্গল, সমাজে শান্তি আর বিশ্বের কল্যাণ কামনায়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ—যিনি প্রেম, ন্যায়, সত্য ও ধর্মের প্রতীক। তাঁর শুভ জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মতো এবারও গভীর শ্রদ্ধা ও অনাবিল আনন্দে পালন করেছেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী।
বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির প্রাঙ্গণে ভক্তরা এসে মিলিত হন। শহরের বিভিন্ন মন্দির থেকে ব্যানার হাতে হাজারো ভক্তরা যোগ দেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তিমূলক সংগীতের তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জয় কালী মাতা মন্দিরে এসে জড়ো হয়। বিকেল ৫ টার দিকে জেলার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তরা নাচ-গান, কীর্তন ও আধ্যাত্মিক সঙ্গীতে মেতে ওঠেন। দিনভর এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শহরের পরিবেশকেও করে তোলে বর্ণিল, আনন্দময় ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।
এর আগে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল।
কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজলের সভাপতিত্ব ও
মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ও এম সাইফুল আলাম, জেলা
পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য
অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরে৪ কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, ,
সহ-সভাপতি সাধন চন্দ্র দাস,, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য উত্তম কুমার বনিক, গজারিয়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিনয় রায় চৌধুরী, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক খোকন মজুমদার, ২ নং ওয়া্ডের সভাপতি রনি গুপ্ত।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও ন্যায় প্রতিষ্ঠার মহৎ শিক্ষা তুলে ধরেন এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, সম্প্রীতি ও সমাজকল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে দুপুর থেকে কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের জড়ো হয়। পরে কেন্দ্রীয় শোভাযাত্রায় সদর উপজেলার বিভিন্ন মন্দির থেকে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে পূজা-অর্চনা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
মতামত