সদ্য প্রায়ত সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ঘোষিত তিন দিনের শোক পালনের সমাপনী দিনে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে সংগঠনের প্রাঙ্গণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া প্রার্থনা শেষে শোকসভায় প্রয়াত সহকর্মী সাংবাদিক জুয়েলকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তাদের বক্তব্যে প্রয়াত প্রেসক্লাব সভাপতির মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ দুই দশকের রেখে যাওয়া অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন সাংবাদিকরা।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও অন্যান্য সহকর্মীরা।
তার অকাল মৃত্যুতে শোকের আবহ মুন্সীগঞ্জের সাংবাদিক অঙ্গনে। দীর্ঘদিনের সহকর্মী ও সহযোদ্ধাকে হারিয়ে,প্রেসক্লাবের শোকসভায় বাকরুদ্ধ ও শোকসন্তপ্ত ছিলো স্থানীয় সাংবাদিকরা।
গত রবোবার (১২ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল। তার মৃত্যুতে তিন দিনব্যাপী শোক ঘোষণা করে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে।
মৃত্যু কালে তিনি, স্ত্রী ও আড়াই বছরের এক শিশু পুত্র সন্তান রেখে গেছেন। এছাড়া বেসরকারি মাছরাঙ্গা টিভি ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন।
মরহুমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায়। ১৩ জানুয়ারি বেলা ১১ টার দিকে শহরের বড় জামে মসজিদে জানাজা শেষে বাদ জোহর বাহেরপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রয়াত সাংবাদিক জুয়েলের স্মরণে,আয়োজিত শোক সভায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি জানান, মরহুমের অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক পরিমন্ডলের যে শূন্যতা সৃষ্টি হয়েছে,তা সহজে পূরন হওয়ার নয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

মতামত