মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দিনের বেলায় বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় উপজেলা
যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে
স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আকস্মিক এই মিছিল করে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করে তারা।
এদিকে আকস্মিক বিক্ষোভ মিছিল করার সময় ঘটনাস্থলে
মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল টিমের গাড়ি চলতে দেখে স্থানীয় ব্যনসায়ীসহ লোকজন। এ ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমনকি ঘটনাটি এখন টক অব দা ডিস্ট্রিক্ট এ পরিনত হয়েছে। জেলার সর্বত্র এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
এ অবস্থায় দায়িত্ব অবহেলার কারণে এক এসআই (পুলিশ উপ-পরিদর্শক) তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে তাদের কর্মস্থল থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
ক্লোজড করা পুলিশ সদস্যরা হলেন- সিরাজদীখান থানার
উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া।
অন্যদিকে এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা পৃথক পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্যে এই মিছিলটি
ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনে মিছিল করে দ্রুত তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
তারা চলে যাওয়ার পরপরই একই স্থানে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ শাওন ছাত্রলীগের নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল করে তারা। প্রকাশ্যে মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখতে পেয়ে সাধারণ মানুষ হতবাক হয়ে যান। পরে এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিলের খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও জেলায় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়ে।
প্রতিবাদে বিএনপি ও জামায়াত ইসলামীর মিছিল
এদিকে সিরাজদীখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মিছিলের প্রতিবাদে বিএনপি, যুবদল-ছাত্রদল ও জামায়েতে ইসলামী পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বর্তমানে সিরাজদীখান উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
সিরাজদীখান থানার ওসি বললেন
এ প্রসঙ্গে সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। থানার এসআই কামরুজ্জামান ঘটনাটি বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, এই ঘটনায় দুপুরে অভিযান চালিয়ে মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামেরসোহেল ও রাঙ্গামালিয়া গ্রামের মন্টু নামে তিন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপারের বক্তব্য
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের আটকের আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। আর মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় এসআই মো. কামরুজ্জামান ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের কর্মস্থল থেকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে মিছিলে নেতৃত্ব দেওয়া সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহর ছোট ভাই বর্তমানে জেলহাজতে থাকা শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসেনের অনুসারী। ফলে তার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করায় এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে জেলার সর্বত্র তীব্র আলোচনা-সমালোচনা। তবে তৃনমূল বিএনপির একাধিক নেতাকর্মী বলেছেন, মনোনয়ন বঞ্চিত দুই বিএনপি নেতা ও তাদের অনুসারীরা ঘটনাটি নিয়ে বিএনপির দলীয় প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছেন।
শেখ মো আব্দুল্লাহ'র বক্তব্য
অভিযোগ প্রসঙ্গে জানতে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী শেখ মো আব্দুল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক ভাবে আমাকে ঘায়েল করতে একটি কুচক্রী মহল এ ঘটনার সঙ্গে আনাকে জড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়ে উঠেছে।
জেলা বিএনপির সদস্য সচিব যা বলেছেন
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো মহিউদ্দিন বলেন, এমন একটি অভিযোগ শুনেছি। তাই বিষয়টি খতিয়ে দেখতে একাধিক নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরই দলীয় ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতামত