আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সিরাজদীখানে পেঁয়াজের চারা বিক্রি জমজমাট,অনুকূল আবহাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

রবি মৌসুম শুরু হতেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পেঁয়াজের চারা বিক্রি জমজমাট হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়া ও ভালো মানের চারার কারণে এ বছর পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলার বিভিন্ন হাট ও বাজারে সকাল থেকেই পেঁয়াজের চারা কিনতে কৃষকদের ভিড় দেখা যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিরাজদীখান বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের চারা কিনছেন। একই চিত্র দেখা গেছে তালতলা বাজার, ইছাপুরা বাজারসহ আশপাশের অন্যান্য হাট-বাজারেও। বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজের চারা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বালুচর ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, তিনি ৩৫ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করবেন। এজন্য ভালো মানের চারা কিনেছেন। তিনি বলেন, ৭০ টাকা কেজি দরে চারা কিনেছি। ভালো চারা হলে ফলনও ভালো হয়। সময়মতো মানসম্মত চারা পাওয়া গেলে রোগবালাই কম হয়। তাই দাম একটু বেশি হলেও ভালো চারা নেওয়াই লাভজনক।

লতব্দী ইউনিয়নের কৃষক মো. রফিকুল ইসলাম জানান, তিনি ২৮ শতাংশ জমিতে পেঁয়াজ চাষের জন্য চারা কিনেছেন। তাঁর আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে।

চারা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পেঁয়াজের চারা সুস্থ, সবল ও রোগমুক্ত হয়েছে। ফলে কৃষকদের চাহিদাও বেড়েছে।

সিরাজদীখান বাজারের চারা বিক্রেতা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর ৮০ টাকা কেজি দরে চারা বিক্রি করছি। চারার মান ভালো হওয়ায় সকাল থেকেই কৃষকরা আসছেন।

আরেক চারা ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, প্রতিদিন আশপাশের এলাকা থেকে কৃষকরা চারা কিনতে আসছেন। সামনে আরও কয়েকদিন বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় প্রায় ৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ ও চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পেঁয়াজ চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, কৃষকদের আধুনিক ও পরিকল্পিত চাষাবাদে উৎসাহ দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে পেঁয়াজের চারা বিক্রি জমজমাট,অনুকূল আবহাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে পেঁয়াজের চারা বিক্রি জমজমাট,অনুকূল আবহাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

রবি মৌসুম শুরু হতেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পেঁয়াজের চারা বিক্রি জমজমাট হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়া ও ভালো মানের চারার কারণে এ বছর পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলার বিভিন্ন হাট ও বাজারে সকাল থেকেই পেঁয়াজের চারা কিনতে কৃষকদের ভিড় দেখা যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিরাজদীখান বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের চারা কিনছেন। একই চিত্র দেখা গেছে তালতলা বাজার, ইছাপুরা বাজারসহ আশপাশের অন্যান্য হাট-বাজারেও। বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজের চারা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বালুচর ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, তিনি ৩৫ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করবেন। এজন্য ভালো মানের চারা কিনেছেন। তিনি বলেন, ৭০ টাকা কেজি দরে চারা কিনেছি। ভালো চারা হলে ফলনও ভালো হয়। সময়মতো মানসম্মত চারা পাওয়া গেলে রোগবালাই কম হয়। তাই দাম একটু বেশি হলেও ভালো চারা নেওয়াই লাভজনক।

লতব্দী ইউনিয়নের কৃষক মো. রফিকুল ইসলাম জানান, তিনি ২৮ শতাংশ জমিতে পেঁয়াজ চাষের জন্য চারা কিনেছেন। তাঁর আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে।

চারা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পেঁয়াজের চারা সুস্থ, সবল ও রোগমুক্ত হয়েছে। ফলে কৃষকদের চাহিদাও বেড়েছে।

সিরাজদীখান বাজারের চারা বিক্রেতা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর ৮০ টাকা কেজি দরে চারা বিক্রি করছি। চারার মান ভালো হওয়ায় সকাল থেকেই কৃষকরা আসছেন।

আরেক চারা ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, প্রতিদিন আশপাশের এলাকা থেকে কৃষকরা চারা কিনতে আসছেন। সামনে আরও কয়েকদিন বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় প্রায় ৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ ও চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পেঁয়াজ চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, কৃষকদের আধুনিক ও পরিকল্পিত চাষাবাদে উৎসাহ দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত