সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, আমার একটাই প্রত্যাশা,এই অঞ্চলের কোনো অসহায় মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। আমরা যারা সামর্থ্যবান, তারা যদি আন্তরিকভাবে এগিয়ে আসি, তবে সিরাজদীখানে আর কোনো অসহায় মানুষকে চিকিৎসাহীন অবস্থায় মারা যেতে হবে না।
গতকাল বুধবার দিনব্যাপী জুলাই –আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা মোড়ে হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান সিনহা আরও বলেন, দেশের অনেক হাসপাতাল সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু আমি চাই হেলথকেয়ার হসপিটাল সে ধারণা ভেঙে দিয়ে প্রকৃত অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে মানুষ চিকিৎসা নিতে এসে স্বস্তি ও আশ্বাস পাবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে সিরাজদীখানকে একটি উন্নত, মানবিক ও স্বাস্থ্যসেবায় সমৃদ্ধ এলাকায় রূপান্তরিত করা সম্ভব হবে।
হেলথকেয়ার হসপিটালের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মুক্তার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, বাংলাদেশ শিক্ষা সমিতি ফেডারেশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর খান, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা ডা. রুবেলসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

মতামত