▪️ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রকল্প
মুন্সীগঞ্জে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর কর্মশালার উদ্বোধন
▫️৬৯ জন সুপারভাইজার ও ৬৭৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ
▫️অংশগ্রহনকারীদের মাঝে নোটবুক বিতরণ
মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলাল উদ্দিন, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।
১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ১২ অক্টোবর থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সুষ্ঠু ও নির্ভুলভাবে সংগ্রহের জন্য ৬৯ জন সুপারভাইজার এবং ৬৭৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে আজ তাঁদের মধ্যে তথ্য সংগ্রহের জন্য ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত